নিউজ

কাল থেকে চলবে ২০০ টি ট্রেন, জানুন সমস্ত নিয়ম, স্বাস্থ্যবিধি, ট্রেনের ভাড়া

পঞ্চম দফার লকডাউন শুরুর দিন থেকেই দেশে ফের চালু হবে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। আগামীকাল অর্থাৎ ১ জুন থেকে ২০০ টি ট্রেন চালু করবে বলে জানিয়েছিল ভারতীয় রেল। এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছিল ২১ মে সকাল ১০ টা থেকে। এই মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে পুরোপুরি রিজার্ভ থাকবে এবং ট্রেনগুলিতে এসি ও নন এসি উভয় থাকবে।

এই ট্রেনে জেনারেল বগিতেও কনফার্ম টিকিট কেটে উঠতে হবে। কোনো আন-রিজার্ভড টিকিট থাকবে না। আইআরসিটিসি জানিয়েছে, এই ট্রেনগুলির টিকিট মূল্য আগের মতোই থাকবে। প্রত্যেক যাত্রীর জন্যই সিট থাকবে।

আইআরসিটিসির টিকিট বুকিং করার ক্ষেত্রে রেলের নিয়মগুলো জেনে নিন-

১) আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র, পোস্ট অফিস থেকেও টিকিট বুকিং করা যাবে।

২) কোনোরকম এজেন্ট মারফত টিকিট বুকিং হবে না।

৩) অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন  ৷

৪) আরএসি এবং ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আগের নিয়ম বজায় থাকবে। কনফার্ম টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন  না। ওয়েটিং লিস্টের যাত্রীরাও ট্রেনে উঠতে পারবেন না।

৫) যাত্রা শুরুর সময় কোনো টিকিট কাটা যাবে না।

৬) তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিং এই ট্রেনে চালু থাকবে না।

যাত্রীদের কি কি নিয়ম মানতে হবে, জেনে নিন-

১) স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।

২) প্রত্যেককে মাস্ক পড়তে হবে।

৩) সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে।

৪) যাদের করোনার লক্ষণ নেই, তারাই কেবল ট্রেনে যেতে পারবে।

৫) কনফার্ম ও ভ্যালিড টিকিট থাকলে তবেই  স্টেশনে ঢুকতে দেওয়া হবে ৷

৬) প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

৭)  সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷

৮) প্রত্যেক যাত্রীকে ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে।

আরও বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলি হল-

১) টিটিই-দের জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া মাস্ক ও গ্লাভস পড়তে হবে।

২) ভারতীয় রেলের তরফে আবেদন করা হয়েছে যে গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে শিশুরা, ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা যাতে ট্রেনে যাতায়াত না করেন ৷

যেই ২০০ টি ট্রেন চালু করা হচ্ছে, সেই ট্রেনগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026