বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। যে ভাড়ার পরিমাণ বাস সংগঠনগুলি রাজ্য সরকারকে জানায় তার অনুমোদন মেলেনি সরকারের তরফে। এরপর সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়ার পরিমাণ।
এদিন বাস সংগঠনগুলি জানিয়ে দিল, পুরনো ভাড়ায় বাস রাস্তায় নামানো সম্ভব নয়। টানা দুই মাস লক ডাউনের জেরে বিপুল লোকসানের মুখে বাস সংগঠনগুলি।
এমন সংকটজনক পরিস্থিতিতে এত কম সংখ্যক যাত্রী নিয়ে রাস্তায় নামা সম্ভব নয়। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাসে যতজন যাত্রী বসার জায়গা রয়েছে ততজন যাত্রী নিয়ে চলতে পারবে বেসরকারি বাস। কিন্তু এমন নির্দেশের পরেও কোনো সুরাহা মিলল না এদিন।
বিভিন্ন বাস সংগঠন মালিকদের এদিন যে বৈঠক ছিল তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরোনো ভাড়ায় আগামী সোমবার থেকে রাস্তায় বাস নামানো যাবে না। ভাড়ার পরিমাণ এবার বাড়বে কিনা তার জন্য মুখ্যমন্ত্রীর উপরই তাঁদের শেষ ভরসা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…