নিউজ

বাবার মৃত্যু বার্ষিকীতে ২০০ দুঃস্থ পরিবারকে সাহায্য

মলয় দে,নদীয়া :নদীয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি কুমোর পাড়া ঘোষ লেনের বাসিন্দা শিব নারায়ন স্বর্ণকারের মৃত্যু হয়েছিল ২০১৫ সালের ২৯শে এপ্রিল । ছেলে-মেয়েরা প্রতি বছরই এই দিনটি পালন করে চলেছে বাবার মৃত্যুবার্ষিকী হিসেবে । করোনার ভয়াল গ্রাসে লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ । পরিবারের পক্ষ থেকে এবছরে আত্মীয়-স্বজন কারোর জন্য কোন খাওয়ার দাওয়া বা নিমন্ত্রন পর্যন্ত করেননি ।

আত্মীয় সজন বন্ধু বান্ধবদের না খাইয়ে, সেই অর্থে এলাকার দরিদ্র মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করলেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষিকা শুচিস্নিগ্ধা স্বর্ণকার ও তার বোন বিশিষ্ট বিজ্ঞানী ড. স্নেহসিক্তা স্বর্ণকার ।আজ তাদের বাসগৃহ থেকে ২০০টি দুঃস্থ পরিবারকে এই করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ প্রাপক এলাকার অঞ্জনা মণ্ডল বলেন, “ওনাদের বাবার মৃত্যুবার্ষিকীতে দিদিরা গরিব-দুঃখীদের প্রতিবছরই খাওয়ান এবার সাধারণ মানুষের জন্য সাহায্য করলেন খুব উপকৃত হলাম । ওনার বাবার আত্মার শান্তি কামনা করি ।”

এ প্রসঙ্গে ড. স্নেহসিক্তা স্বর্ণকার বলেন ” আজ বাবার মৃত্যুবার্ষিকী । প্রতিবছরই পরিবারের পক্ষ সাধারণ মানুষের জন্য কিছু করা হয় ।সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন”। শিক্ষিকা সূচীস্নিগ্ধা স্বর্ণকার বলেন ” এই বিপদের দিনে ওরা তো আমাদের মুখ চেয়ে বসে আছে তাই ওদের পাশে থাকার চেষ্টা করলাম ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026