কৌশিক পোল্ল্যে: দিনদরদী সলমান খান আরও একবার তার মহান হৃদয়ের পরিচয় দিলেন। দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে প্রতিশ্রুতিমাফিক প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালেন। এই মাসের শেষে আরও সাত হাজার দরিদ্র শ্রমিকের খাতায় পৌঁছে গেল সলমানের দেওয়া টাকা। সোশ্যাল মিডিয়ার দৌলতেই এই খবর প্রকাশ্যে আসে। সদ্যই একটি স্ক্রিনশট খুবই ভাইরাল হয়েছে যেখানে টাকা পাঠানোর প্রমানস্বরূপ ভাইজানের সংস্থা ‘বিং হিউম্যান’ এর নাম রয়েছে।
উল্লেখ্য লকডাউন শুরুর প্রথমদিকেই ফিল্মসিটির অগনিত দরিদ্র শ্রমিকদের নিত্যদিনের খাওয়া পড়ার কথা চিন্তা করেই প্রায় ২৫ হাজার শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা করেন তিনি। এই মর্মে ওই সকল শ্রমিকদের ব্যাঙ্ক খাতার যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়েছিল সলমানের সংস্থা। সরকারি খাতে কোনোরকম খরচ করতে নারাজ ভাইজান নিজেই দরিদ্রদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করেন। এতে করে দিনমজুরদের দুরবস্থার খানিক সুরাহা হবে সেই নিয়ে আশাবাদী অভিনেতা।
জানা গিয়েছে, প্রত্যেকেরই অ্যাকাউন্টে তিন হাজার টাকা মাসিক অনুদান পৌঁছে গিয়েছে। মার্চ ও এপ্রিলে লকডাউনের কারনে দু দফায় টাকা পাঠান সলমান এরপর মে মাসেও লকডাউনের সময়সীমা বৃদ্ধির আবহাওয়া অনুভব করে আগেভাগেই সাত হাজার কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিলেন টাকা।
এছাড়াও তার সংস্থা ‘বিং হিউম্যান’ এর উদ্যোগে দেশের লকডাউন পর্ব চলাকালীন মুম্বাইয়ের ২৩ হাজার মানুষকে রেশন দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। টিমের সঙ্গে যুক্ত কর্মীরা খাদ্যসামগ্রী রেশন হিসেবে পৌঁছে দেবে দরিদ্র মানুষদের হাতে, যা এই কঠিন পরিস্থিতিতে ভীষন প্রয়োজনীয়। টাকা পেয়ে শ্রমিকদের মুখে ফুটেছে হাসি, এই দুঃসময়ে ভাইজানই ভরসা, তিনিই দেবদূত হয়ে সকলের সাহায্যে এগিয়ে এসেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…