সোমবার থেকে গ্রিন জোনে চলবে বেসরকারি বাস ও ট্যাক্সি, নয়া নির্দেশিকা রাজ্যের

রাজ্যের সমস্ত গ্রিন জোনে আগামী সোমবার থেকে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্যের গ্রিন জোনের আওতায় যেসব অঞ্চল রয়েছে সেখানে বেসরকারি বাস চালুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সোমবার থেকে চলবে বেসরকারি বাস। চলবে ট্যাক্সিও। তবে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রেখে বাসে যাত্রী নিতে হবে। একটি বাসে ২০ জনের বেশি যাত্রীকে নেওয়া যাবে না। মুখে মাস্ক পরতে হবে অবশ্যই। কলকাতার অরেঞ্জ জোনেও চলবে অল্প কিছু হলুদ ট্যাক্সি।

এদিন তিনি আরও বলেন, বাসগুলিকে প্রতিদিন স্যানিটাইজ করতে হবে। তার ফলে জীবানুর সংক্রমণ এড়ানো যাবে। এই নিয়মকে লঙ্ঘন করলে সরকার অনুমতি ফিরিয়ে নেবে। তাই সতর্ক থাকতে হবে। এছাড়া আগামী ৪ঠা মে থেকে অরেঞ্জ জোন ও গ্রিন জোনে খোলা থাকবে বেশ কিছু দোকানপাট। যেমন খোলা থাকবে চা, পান এসবের দোকান। প্রয়োজনীয় জিনিস দোকান থেকে সংগ্রহ করে তৎক্ষনাৎ বাড়ি ফিরে যেতে হবে। অযথা ভিড় করা চলবে না বলেও জানান তিনি। খোলা থাকবে কিছু কনস্ট্রাকশন প্ল্যান্ট ও আয়রন স্টিল প্ল্যান্ট।

তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রেড জোনের আওতাভুক্ত অঞ্চলে অনুমতি ছাড়া কোথাও কোনো কিছু খোলা রাখা যাবে না। কারন সেই স্থানগুলি স্পর্শকাতর অঞ্চল। তাই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তাই রেড জোন ও কনটেইনমেন্ট অঞ্চলে সম্পুর্ন লক ডাউন থাকবে। এদিকে, দেশে দ্বিতীয় দফার লক ডাউন চলছে যার মেয়াদকাল আগামী ৩রা মে পর্যন্ত। তবে এই লক ডাউন দীর্ঘায়িত হবে কিনা তা সময়ের অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026