নিউজ

পুজোর আগেই ব্যাংকে ২০০০ টাকা করে পাঠাতে পারে কেন্দ্র, স্বামী স্ত্রী দুজনেই পাবেন?

প্রধানমন্ত্রী কৃষন সম্মাননীধি যোজনায় প্রতিবছরে ছয় হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন দেশের ছোট কৃষকরা। প্রতি চার মাস অন্তর কৃষকদের ব্যাংক একাউন্টে ২০০০ টাকা করে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত এই কিষান সম্মান নিধি যোজনার ১১ টি কিস্তি কৃষকদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দ্বাদশ কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

এরই মাঝে কৃষকদের সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, বাড়ানো হয়েছে ই-কেওয়াইসি দাখিলের সময়সীমা। আগামী ৩১ জুলাই এর মধ্যে কেওয়াইসি পূরণ করতে হতো কিন্তু সেই তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩১ আগস্ট। এর ফলে আরো একমাস সময় পেয়ে যাচ্ছেন সেই সমস্ত কৃষকরা যারা কেওয়াইসি তৈরি করেননি। এই নতুন কেওয়াইসি করানো না হলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরের কিস্তি পাবেন না সেই কৃষক।

প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা শুরু হবার সময় থেকে জালিয়াতি রুখতে কড়া নিয়ম কানুন শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা যাতে প্রচারিত না হন তাও নিশ্চিত করছে সরকার। স্বামী এবং স্ত্রী যদি কৃষক হন দুজনেই কি তাহলে এই সম্মান নিধি যোজনার টাকা পেয়ে যাবেন? উত্তরটা হলো না। কোন একটি কৃষক পরিবারের শুধুমাত্র এক সদস্য এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা গ্রহণ করতে পারেন এবং বছরের ৬০০০ টাকা পেতে পারেন।

এই মুহূর্তে এই প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন বহু কৃষক। তার মধ্যে আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। জানা যাচ্ছে উৎসবের মৌসুম শুরু হওয়ার আগেই দ্বাদশ কিস্তির টাকা পেয়ে যেতে চলেছেন কৃষকরা। আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের ব্যাংক একাউন্টে ২ হাজার টাকা করে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026