ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আরো ৪০০ টাকা সস্তা হল সোনা, কমলো রুপোর দাম, দুটি ধাতু সস্তা হওয়ায় লাভবান হলেন সাধারণ মানুষ

সোমবারের পর এবার মঙ্গলবারেও কমলো সোনার দর। আজ নিয়ে সপ্তম সেশানে বেশ কয়েকবার কমলো সোনার দাম। তিন সপ্তাহের মধ্যে এই মুহূর্তে সর্বনিম্ন স্তরে রয়েছে সোনা। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম ৪০০ টাকা কম হয়েছে। ২৩ আগস্ট ২২ ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে রয়েছে প্রতি গ্রামে ৪,৭৫৯ টাকা। মঙ্গলবার ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৫,১৯৩ টাকা। রুপোর দাম, যা গত কয়েক সপ্তাহে কমতে দেখা গেছে, ২৩ শে আগস্ট প্রতি গ্রাম রূপো লেনদেন করছে ৫৫ টাকায়।

মঙ্গলবার মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ সোনার ফিউচার দর প্রতি দশ গ্রামে ৫১,১৭৫ টাকায় লেনদেন করতে শুরু করেছে। অন্যদিকে রুপোর ফিউচার দর প্রতি কেজিতে রয়েছে ৫৪,৯২০ টাকা। বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দামে সামান্য বৃদ্ধি এসেছে। যদিও বিশেষজ্ঞরা এখনো মার্কিন সুদের হারে বৃদ্ধির দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে চিন্তিত রয়েছেন। অন্যদিকে আজ স্পট গোল্ড এর দাম বেড়ে প্রতি আউন্সে ১,৭৩৮.৯০ ডলার হয়েছে যা ২৭ জুলাই এর পর থেকে সোমবার তার সর্বনিম্ন স্তরে ছিল, ১,৭২৭.০১ ডলার।

রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র স্পট গোল্ড নয় একই সাথে স্পট সিলভারের দাম বেড়েছে এবং প্রতিআউন্সে ১৯.০৪ ডলারে রান করছে স্পট সিলভার। প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো অন্যান্য ধাতুর দাম বেড়েছে। ইউএস গোল্ড ফিউচার ০.২% বেড়ে গিয়ে হয়েছে ১,৭৫১.৭০ মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সুদের হারের সঙ্গে সোনার দাম ওঠানামা করে। এই কারণেই ভারতেও সোনার দাম পরিবর্তিত হতে পারে খুব শীঘ্রই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026