ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI Notebandi : ২০০০ টাকার নোট পর এবার ৫০০ টাকা নোটের পালা? জানুন বিস্তারিত

বৃহস্পতিবার ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ আলোচনা সভা। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস টানা দ্বিতীয়বারের মতো সুদের হার একই রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই বৈঠকে। আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস তার গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সবাইকে জানিয়েছেন এবং কয়েকটি নোট সম্পর্কে সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন। এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন ছিল ২০০০ টাকার নোট নিয়ে। তিনি বলেছেন, ২০০০ টাকার নোট হয়তো পরবর্তীকালে ফিরে আসলেও আসতে পারে কিন্তু ৫০০ টাকার নোট প্রচলন থেকে সরিয়ে নেওয়ার এখন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

রিজার্ভ ব্যাংকের গভর্নর মিস্টার শক্তি কান্ত দাস বলেছেন, কোন ভারতে খুব স্বাভাবিকভাবেই ৫০০ টাকার নোট চলতে পারে এবং সেগুলি এখনই তুলে নেওয়া হবে না। তিনি চাইছেন আমরা এই সমস্ত গুজব যাতে উপেক্ষা করি এবং এই সমস্ত গুজবে যাতে বিশ্বাস না করি। তিনি আরো বলেছেন এক হাজার টাকার এখনই ফেরত আসছে না। তবে ভবিষ্যতে হয়তো যদি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় তাহলে ৫০০ টাকার পাশাপাশি ১০০০ টাকার নোট আবার নতুন করে চালু হবে। তবে এখনই ১ হাজার টাকার নতুন নোট তৈরি হচ্ছে না।

২০০০ টাকার কতগুলো গোলাপি নোট ব্যাংকে ফেরত এসেছে? এই প্রশ্নের উত্তরে আরবিআই গভর্নর শক্তি কান্ত দাস বলেছেন, এখনো পর্যন্ত অর্ধেকের বেশি ২০০০ টাকার নোট ব্যাংকে ফিরে এসেছে। গভর্নর শক্তি কান্ত দাস বলেছেন, যে সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ২০০০ টাকা নোট বন্ধ করার ঘোষণা করা হয়েছিল তখন দেশে প্রায় ৩.৬২ লক্ষ কোটি টাকা ২০০০ টাকার নোট ছিল। তবে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া অবধি ১.৮০ লক্ষ কোটি টাকার নোট দেশের ব্যাংকে ফিরে এসেছে। অর্থাৎ বলতে গেলে অর্ধেকের কিছুটা বেশি পর্যন্ত নোট এখনো পর্যন্ত ফিরে এসেছে ব্যাংকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026