কেরিয়ার

পুজোর আগেই রাজ্যে ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! এইভাবে আবেদন করুন – JOB NEWS

বাঙালির সবচেয়ে বড় উৎসব তথা দেবিপক্ষের সূচনা হয়ে গেছে। আর এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বড় খবর দেওয়া হল বেকার তরুণদের জন্য। আইন-শৃঙ্খলা বজায় রাখার খাতিরে এবার রাজ্যে একসাথে ৩০ থেকে ৩৫ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে পুলিশ প্রশাসন। WB Civic Volunteer Job Recruitment 2023 ওয়েবসাইটে আবেদনের সমস্ত প্রক্রিয়া জারি করা হবে।

পুজোর আগে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, পূজায় শহর কলকাতা এবং আশপাশের এলাকায় প্রচন্ড ভিড় নিয়ন্ত্রণ করতে সিভিক ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক নিয়োগ করবে স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্যের পুলিশ প্রশাসন।

মূলত, পশ্চিমবঙ্গে পুজোর সময় নিরাপত্তা রক্ষার খাতিরে অবিলম্বে এই শূন্য পদে নিয়োগ করা হবে। বিগত কয়েক বছরে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং হোমগার্ডরা হিমশিম খেয়ে পড়ছেন। ফলে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। আর সেই কারণে তাৎক্ষণিকভাবে সিভিক ভলেন্টিয়ার পদে বিশাল নিয়োগ প্রক্রিয়া চালাবে রাজ্যের প্রশাসন ব্যবস্থা।

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, পুজোর আগে সেচ্ছাসেবক বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে ১০ দিন মেয়াদে। ১০ দিন পর কাজের ধরন দেখে ঐসব প্রার্থীকে স্থায়ীভাবে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হতে পারে। তবে যারা ১০ দিনের জন্য এই পদে নিযুক্ত হবেন তারা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাবেন। শুধু তাই নয়, ডিউটি করার জন্য সরকারের তরফ থেকে ড্রেস এবং টুপি পাবেন। পুজোর আগেই মূলত চুক্তিভিত্তিক ভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026