খেলা

দলে তিন ভারতীয়, দেখুন ২০১৯ সালের সেরা টি-টোয়েন্টি দল

২০১৯ এর আর মাত্র দুটো দিন রয়েছে। ভারতীয় দলের ক্রিকেট বর্ষও শেষ হয়ে গিয়েছে। অন্যান্য দলগুলিরও ২০১৯ এ আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। এছাড়া পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মাঝে ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে ২০১৯ এর সেরা টি-টোয়েন্টি দল বেছে নিলেন। এই দলে তিন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দুজন এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার রয়েছে।

ওপেনার হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুল কে রেখেছেন। ওয়ার্নার এ বছর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএল এ একটি ও দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তার টি-টোয়েন্টি ক্রিকেটে। অপর ওপেনার কে এল রাহুল ৫০.৪৮ গড় সহ ১২৬২ রান করেছেন এবছর টি-টোয়েন্টিতে। তিন নম্বরে হর্ষ ভোগলে বিরাট কোহলিকে খেলাবেন যিনি এই বছর ২৪ ইনিংসে ৯৩০ রান করেছেন যার মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। কোহলির দীর্ঘ সময়ের আইপিএল সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে চার নম্বরে নামাবেন তিনি।

আরও পড়ুন : আইপিএল ক্রিকেটে বিগত দশ বছরে সবচেয়ে দামী ক্রিকেটার কারা কারা ছিলেন

পাঁচ নম্বরে ভোগলে কাইরন পোলার্ড কে বেছেছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একজনকে বাছতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। পোলার্ডের পরে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা আন্দ্রে রাসেলকে তিনি ছয় নম্বরে পাঠাবেন। যিনি তাঁর আশ্চর্যজনক শক্তি দিয়ে এই বছরের আইপিএল মাতিয়ে দিয়েছিলেন। এই বছর রাসেল সামগ্রিকভাবে প্রায় ১০০০ রান করেছেন এবং ৪০ টি-টোয়েন্টিতে ৩৩ টি উইকেট শিকার করেছেন।

বোলিং লাইন আপঃ বোলিং লাইন আপ হর্ষ ভোগলে দুই স্পিনার এবং তিন পেসার মিশ্রনে বেছেছেন। দলে দুই স্পিনার হলেন আফগানিস্তানের মহম্মদ নবি এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। নবি এই বছর ৮৭৩ রান করার পাশাপাশি ৪৭ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন এবং তাহির এই বছর ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ উইকেট শিকার করেছেন।

পেস বোলিং লাইন আপের জন্য, ভোগলে ক্রিস জর্ডন, লাসিথ মালিঙ্গা এবং দীপক চাহারকে বেছেছেন। জর্ডন ৩৩ ম্যাচে ৪১ টি উইকেট শিকার করেছে এবং মালিঙ্গা ২৬ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে চাহার এই বছর ৫৫ টি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক সহ ৭ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছেন।

হর্ষ ভোগলের ২০১৯ এর সেরা টি-টোয়েন্টি একাদশ

ডেভিড ওয়ার্নার, কেএল রাহুল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, ক্রিস জর্ডন, দীপক চাহার, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026