নিউজ

নজর কাড়ল বিরোধী দলের শক্তি, শপথ নিলেন হেমন্ত সোরেন

বিরোধী দলনেতাদের উপস্থিতিতে ঝাড়খন্ডের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন JMM নেতা হেমন্ত সোরেন। তার শপথ গ্রহণে উপস্থিত ছিলেন। শীর্ষ বিরোধী নেতা রাহুল গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং DMK সভাপতি এমকে স্তালিন সহ বেশ কয়েকজন নেতা। এছাড়াও RJD নেতা তেজশ্বী যাদব, AAP এর সঞ্জয় সিংহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসকেও অনুষ্ঠানে দেখা যায় ।

ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা টুইট করে অভিনন্দন জানিয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন লিখেছেন, ” ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য হেমন্ত সোরেনকে অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন : তারাই ভারতে থাকতে পারবে যারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেবে

শারদ পাওয়ার লিখেছেন, “হেমন্ত সোরেনের জন্য আমার শুভেচ্ছা।আমি বিশ্বাসী যে তার নেতৃত্বে রাজ্য বিকাশ ও উন্নতি অর্জন করবে। মহারাষ্ট্রে আমার রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারবো না।”

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, “ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য হেমন্ত সোরেনকে অভিনন্দন ও আশীর্বাদ। শারীরিক অসুস্থতার কারণে আমি অনুষ্ঠানে অংশ নিতে পারছি না কিন্তু আমার শুভকামনা সবসময় থাকবে।”

আজ সকালে হেমন্ত সোরেন একটি টুইট করে বলেন, “আপনারা আমাদের জোটকে যে এতোখানি বিশ্বাস করেছেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। নতুন সরকারের কাছ থেকে আপনাদের চাহিদা আমি বুঝতে পারছি। আমি সবাইকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026