নিউজ

শুরু হয়েছে এই দশকের প্রথম বাজেট পেশ, স্বাস্থ্য খাতে জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লি: আজ, সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনা পরিস্থিতির মধ্যে এবারের বাজেট কি স্বস্তি দেবে মধ্যবিত্তদের? নাকি জোর দেওয়া হবে করপোরেট খাতে? এই নিয়েই আলোচনা-পর্যালোচনা অনেক হয়েছে। করোনার (Coronavirus) ক্ষততে প্রলেপ দিতে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে কোন খাত কতটা স্বস্তি পেতে পারে, তা নিয়ে চর্চায় মজেছিল গোটা দেশ। এবারের বাজেট যে ‘অভূতপূর্ব’ হতে চলেছে, তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই সকাল থেকেই সকলের নজর রয়েছে মোদি সরকারের (Modi Govt) এই বাজেটের দিকে।

মোদি সরকারের তরফ থেকে এটি নবম বাজেট পেশ। অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন তৃতীয়বারের জন্য বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী হিসেবে এর আগে অরুণ জেটলি সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন। তিনি পাঁচবার বাজেট পেশ করেছেন। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর আগের বারের মতো এবারের বাজেট পেশের আগে সকালে পুজো করেছেন। তারপর শুরু হয় বাজেট পেশ। তবে তার আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেই বাজেট পেশের অনুমতি নিয়ে আসেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেট পেশ করার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে বলেন, ‘করোনায় বহু মানুষ কর্ম হারা হযেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে অতিমারি টিকা আমরা বের করেছি। তা অন্যান্য দেশের রফতানি করাও চলছে। আরও দুটি টিকা শীঘ্রই বের হবে। এরপর সীতারামন বলেন, ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ৪০ কোটি কৃষক ও বয়স্কদের একাউন্টে পাঠানো হয়েছে নগদ। ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আনছে আরবিআই।

একদিকে যখন রাজধানীর বুকে বাজেট পেশ হচ্ছে , ঠিক তখন কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত। আর কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বলেন, ‘কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য আমরা দায়বদ্ধ। কীভাবে কৃষকদের সুবিধা দেওয়া যায়, তা নিয়ে আমরা সদাসর্বদা জাগ্রত। নতুনদের জন্য অনেক সুযোগ আনা হবে।’ এর পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দ টাকার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। ফলে গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনর্জ্জীবিত হবে। উপকৃত হবে দেশের ৬০২টি জেলা।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026