দেশ

লাল ট্যাব হাতে বাজেট অধিবেশনে ভাষণ দেবেন নির্মলা সীতারামন, স্বাধীনতার পর এই প্রথম ডিজিটাল অধিবেশন

করোনা পরিস্থিতির মাঝেই চলতি বছরের বাজেট অধিবেশন আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি, ২০২১। এবারের বাজেট অধিবেশনে আবারো চিরাচরিত নিয়মটার ফের পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। গতবছর তার হাতে কালো ব্রিফকেসের পরিবর্তে পাওয়া গিয়েছিল লাল কাপড়ে মোড়া বই খাতা। তিনি কারণ হিসেবে বলেছিলেন যে ভারতীয় সংস্কৃতির সাথে ব্রিফকেসটা ঠিক মানানসই নয়। তবে চলতি বছরে আবারো নিয়ম পরিবর্তন করে এবারে বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন কোন রকম ব্যবহার করছেন না। তার পরিবর্তে তার হাতে আছে শুধুমাত্র একটি লাল ট্যাব।

চলতি বছরের বাজেট অধিবেশন অন্যান্য বছরের তুলনায় বেশ চ্যালেঞ্জিং হবে তা বলাই বাহুল্য। করোনা পরিস্থিতিতে কি করে অর্থমন্ত্রী দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী। ২০১৯ সালে নির্মলা সীতারামন বাজেট অধিবেশনের প্রায় ২ ঘন্টা বক্তৃতা দেন। তারপর ২০২০ তে নিজের রেকর্ড ভেঙে বাজেট অধিবেশনে আড়াই ঘন্টা ভাষণ দেন তিনি। চলতি বছরের বাজেট অধিবেশনের সম্পূর্ণ অন্যরকম। করণা পরিস্থিতিতে অর্থমন্ত্রীকে স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ করতে হবে যাতে কোনো রকম কোনো অঘটন ঘটলে ধার না করতে হয়।

তবে বাজেট অধিবেশনের সকালে খুশির খবর যে সেনসেক্স ঊর্ধ্বমুখী। করোনা পরিস্থিতির মধ্যেই জানুয়ারি মাসে কেন্দ্র জিএসটি সংগ্রহ করেছে ১.১৯ লক্ষ কোটি টাকার, যা সর্বকালীন রেকর্ড। গত বছরের বাজেট অনুযায়ী স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৪ হাজার কোটি টাকার অনেকটাই খরচ হয়ে গিয়েছে। তাই এ বছরেও কিছুটা হলেও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ করতে হবে। অন্যদিকে গত বছর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। প্রায় বছরের শুরু মার্চ মাস থেকেই দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং চলতি বছরে শিক্ষাকে কর্মমুখী না করলে দেশের আর আত্মনির্ভর হওয়া হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026