নিউজ

আগামি বিধানসভা ভোট হতে পারে রাষ্ট্রপতি শাসনে, এমনটাই আশঙ্কা

দিল্লিঃ সামনের বছরের ভোটকে অনেকেই পাখির চোখ করে রেখেছে। মূল প্রতিদ্বন্দ্বী হল বিজেপি এবং তৃণমূল। এই দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়তে রাজি নয়। গতকাল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন। চিঠিতে লেখা হয় এই রাজ্য সরকারকে রেখে কোনও ভাবেই ভোট করা যাবে না। আবার অপর দিকে মঙ্গলবার দিল্লিতে নাড্ডার বাড়িতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, বিজেপির দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের।

বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেন। তারা বলেছেন রাষ্ট্রপতি শাসন জারি থাকলে এ রাজ্যে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে আসতে চাইছেন তাঁরা সেটা অনায়াসেই করতে পারবেন। অন্যদিকে আবার রাষ্ট্রপতি শাসন থাকলে এ রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলকে সাহায্য করতে পারবে না তারা বিজেপিকেই সাহায্য করবে।

অন্য দিকে শোনা গেছে একুশের আগেই রাজ্যে  হতে পারে বিধানসভা উপনির্বাচন। আপাতত এটাকেই লক্ষ করে কাজ এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের লক্ষ্যে এবার দায়িত্ব নিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। আর ওই বিধানসভাতেই রাজীবের সঙ্গে দায়িত্ব রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জিততে মরিয়া তৃনমূল এখন সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফালাকাটার ছাড়াও ভোট হতে পারে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও। এর আগে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে ও দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবকে। কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনে ৫৮ হাজার ভোটে পিছিয়ে ছিল। জেতার অস্ত্র হিসেবে এখন থেকেই তারা জোরকদমে প্রচার চালাতে শুরু করে দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026