রাষ্ট্রসঙ্ঘের সভায় কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করল তুরস্ক সেই নিয়ে আবার পাল্টা জবাব দিল ভারতও। তু্র্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান রাষ্ট্রসঙ্ঘে মন্তব্য করার পরেই ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমূর্তি জবাব দেন। টুইটারে তিনি লেখেন, অন্য কোনও দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্কের। জম্মু ও কাশ্মীর নিয়ে প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য শুনেছি। এই ধরনের মন্তব্য ভারতের একেবারে নিজস্ব ব্যপারে হস্তক্ষেপ করার সামিল”।
প্রসঙ্গত, ভারত কিছুদিন আগেও হিউম্যান রাইটস কাউন্সিলের সভায় ভারতের নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ না করার ব্যাপারে পাকিস্তান, তুরস্ক ও ওআইসিকে সতর্কও করেছিলো। অনেক দিন ধরেই তুরস্ক বিভিন্ন মঞ্চে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা চালিয়ে গেছে। পশ্চিম এশিয়ার দেশগুলিকে ভারত আগের থেকেই বলে এসেছে কাশ্মীর একেবারেই ভারতের নিজস্ব বিষয়, এখানে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরেও তারা নিজের হতক্ষেপ চালিয়েই গেছে।
এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীর ইস্যু। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত”। আর এরপরেই ভারত চুপ করে না থেকে তুরস্ককে এর যোগ্য জবাব দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…