নিউজ

ফের কৃষি বিল নিয়ে টুইটে মোদীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : এবার কষিবিল নিয়ে মুখ খুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাশট্যাগ উই স্ট্যান্ড ফর ডেমোক্রেসি-র তরফে অভিষেক আজ টুইটে জানান, “নরেন্দ্র মোদীর আমল আমাদের দেশকে বরাবরই ভুল ভাবে বুঝছে এবং সেই রকম আচরণ করছে। এটা অত্যন্ত  আশ্চর্যের যে, তাঁর সরকার তাদের আমলে এ দেশে কতজন কৃষক আত্মহত্যা করেছেন তার কোনও নথি রাখতে সক্ষম হননি। এ দিকে তারাই আবার কৃষকদের মঙ্গল করতে উঠে-পড়ে লেগেছে! কৃষকদের স্বার্থে বিল আনছে। সংসদের সমস্ত রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এ সংক্রান্ত আইন বলবৎ করছে। আমরা চুপ করে থাকব না। আমরা এই লড়াই চালিয়ে যাব”।

এর আগেও একাধিক কারণে কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন কিন্তু এবার কৃষি বিলকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সাংসদদের একত্র করে এবার সেই যৌথ লড়াইকেই মাঠের লড়াইয়ে পরিণত করতে চাইছেন মমতা। কৃষি বিল নিয়ে মোদি সরকারের ভুল নীতিতে দেশে দুর্ভিক্ষ ও খাদ্য মহামারীর প্রকোপ বাড়ছে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দু দিন আগেই কৃষি বিল নিয়ে হাঙ্গামা করার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় বিরোধী সাংসদদের হাঙ্গামার জন্য রবিবারই বেঙ্কাইয়া নাইডু তাঁর বাসভবনে একটি বৈঠক ডাকেন। যেখানে উপস্থিত ছিলীন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “সব দলকে এক হয়ে লড়তে হবে। যেভাবে সংবিধান এর গণহত্যা হয়েছে তার তীব্র নিন্দা করছি। ব্ল্যাক সানডে ব্ল্যাক সানডেই থাকবে। এই সরকার মজুদদার ফড়েদের সরকারে পরিণত হয়েছে”। এই নিয়ে আজ বিকেল পাঁচটায় দিল্লিতে সংসদের বিরোধী দলের তরফে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে যাবেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026