ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। চিকিৎসক, বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পরিস্থিতিতে আটকানো না গেলে নাগালের বাইরে চলে যাবে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়ে বা স্টেজ-থ্রি’তে গোষ্ঠী সংক্রমণ শুরু হলে বিপজ্জনক আকার নেবে সারা দেশে। আক্রান্তের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে ৯০০ র বেশি মানুষ করোনায় আক্রান্ত ভারতে।
আজ গুজরাটে ৪৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন যার মধ্যে ৩ জন বিদেশি। ভারতে আক্রান্তের এবং মৃতের সংখ্যায় প্রথম মহারাষ্ট্র। বিশ্বজুড়ে সবত্র ভয়াবহ হচ্ছে করোনা আতঙ্ক। গোটা বিশ্বে পাঁচ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত COVID-19.
দেশজুড়ে লকডাউন, তৃতীয় স্টেজে যাওয়া থেকে নিয়ন্ত্রণের জন্য। কিন্তু অনেকেই মানছে না লকডাউন। সকাল বিভিন্ন বাজারে ভিড় চোখে পড়ছে, মানা হচ্ছে না সতর্কতা। সাধারণ মানুষের ভিড় করায় পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে ছড়িয়ে পড়বে। এই মারণ ভাইরাসে আমেরিকা, ইতালির মতো দেশগুলি মৃত্যুপুরী তে পরিনত তারপরেও মানুষের সচেতনতা ফেরানো যাচ্ছে না বহু জায়গায়।
স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে বিভিন্ন রাজ্যের গৃহহীন, ভবঘুরে মানুষ, শ্রমিকদের জন্য, খাবার, থাকার জায়গা, নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হবে বলে জানানো হয়েছে। অপরদিকে রাজ্যে করোনায় মৃত দমদমের প্রৌঢ়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের রক্ত পরীক্ষা করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…