বিনোদন

বাংলা লোকগীতি অবমাননার অভিযোগ উঠল বাদশা ও জ্যাকলিনের বিরুদ্ধে

কৌশিক পোল্ল্যে: এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে একটি বাংলার লোকগীতির কিছু লাইনকে কেন্দ্র করে। বলিউডি গায়ক বাদশা এক নতুন মোড়কে পেশ করেন ‘বড়লোকের বেটি লো’ গানটিকে, যার ট্যাগলাইন দেন ‘গেঁন্দা ফুল’। আদতে এটি ওই বাংলা গানেরই অভিনবরূপ, বা বলা চলে রিমেক। গানের সঙ্গে স্বরচিত কিছু লাইন যুক্ত করে, বাদশা তার নিজস্ব গায়কির ছোঁয়া রেখে গানটি সম্পূর্ন করেন।

একদম প্রথমেই জ্যাকলিনকে দেখা যায় বঙ্গবধূর ন্যায় লাল পাড় সাদা শাড়ির চিরাচরিত সাজে, যা সত্যিই মনমুগ্ধকর, কিন্তু এরপরই দৃশ্যটা ক্রমশ পরিবর্তিত হতে থাকে। গানের পরত যখন খুলতে শুরু করে সেখানে মাঝের এই বাংলা লাইনগুলিতে অভিনেত্রীকে একটি আধুনিক ট্রান্সপারেন্ট শাড়িতে নাচতে দেখা যায়। উক্ত পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।

ট্রেন্ডিং লিস্টের শীর্ষে থাকা এই গান বহু মানুষের পছন্দ হলেও এই ইস্যুতে একাধিক সমালোচনাও শুরু হয়েছে, যার জেরে মাত্র দুদিনের মাথায় ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে ধস নেমে গান এসে দাঁড়ায় দ্বিতীয় স্থানে। সমালোচকসহ বহু বাঙালিরাই এই গানে আপত্তি জানিয়েছেন এবং গানটির উপস্থাপন একেবারেই পছন্দ হয়নি এমনটাই দাবী করেছেন বহু ইউজার।

আরও একটি লক্ষনীয় বিষয়, ইউটিউব বিবরনীতে বাদশা নিজেকে উক্ত গানের সুরকার ও গীতিকার দাবী করে, যা একেবারেই ভ্রান্ত। বাংলা লোকগীতির এহেন অবমাননা নিয়ে প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়। এর বেশ কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বহু কাটাছেঁড়া করা হয় যা এক বড়সড় বিতর্কের সৃষ্টি করে, সেই ঘায়ের উপর টাটকা আঘাতে স্ফুলিঙ্গ জ্বলে উঠল বলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026