নিউজ

‘ওয়ার্ক ফ্রম হোম’ পরিষেবা সচল রাখার ফলে কর্মীদের জন্য বড়সড় ঘোষণা

করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ক্রমশ। দেশে আক্রান্ত ছাড়িয়েছে ৮০০। মৃত্যু হয়েছে ২০ জনের। এমত অবস্থায় গোটা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তাঘাটে চলছে না কোনে যানবাহন। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে অনেক সরকারি ও বেসরকারি অফিস। রাস্তাঘাট জনশূন্য। এমন অবস্থায় জরুরি ক্ষেত্রে কাজকর্ম চালু রয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের ওয়ার্ক ফর্ম হোম চালু রয়েছে। যার ফলে বাড়িতে বসেই সেইসব কর্মীরা কাজ করে পরিষেবাকে সচল রেখেছে।

এরফলে তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট একটি বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, তাদের যেসমস্ত কর্মীরা যারা অ্যাসোসিয়েট অথবা তার নীচু পদে রয়েছেন তারা এপ্রিল মাসে মূল বেতনের থেকে ২৫ শতাংশ বেশি বেতন পাবে। এই সংস্থায় ২০৩,৭০০ কর্মী‌ কর্মরত রয়েছেন। এবং তা ভারতের ১৩ টি স্থানে। তথ্যটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের হিসেব।

কগনিজেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রায়ান হামফ্রিজ জানিয়েছেন, বর্তমানে তাদের সংস্থার পরিষেবা সচল রাখার ফলে শিল্পক্ষেত্রে অধঃপতন রুখতে সমর্থ হবে, তাই কর্মীদের তিনি চিঠিতে জানিয়েছেন ভারত ও ফিলিপিন্সে পরিষেবা সচল রাখার ফলে আগামী এপ্রিল মাসে কর্মীদের মূল বেতনের থেকে তারা আরও ২৫% বেশি পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026