নিউজ

সকাল-বিকেল ২১০ টি লোকাল ট্রেন চালাতে চায় রাজ্য

করোনা পরিস্থিতিতে কি করে লোকাল ট্রেন চালানো যাবে সেই নিয়ে গত সোমবার রেল রাজ্য বৈঠক ছিল। কিন্তু বৈঠকের পরেও ট্রেন কি করে চালানো যাবে সেই নিয়ে ধোঁয়াশা কাটেনি। আগামী ৫ ই নভেম্বর বা বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে রাজ্য সরকার ও রেল আধিকারিকরা। এরমধ্যে কি করে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে করোনাকে এড়িয়ে রেল চালানো যাবে তার প্ল্যান রাজ্যকে জানাবে রেল। তারপর থেকেই রেলে চলেছে দফায় দফায় বৈঠক।

সোমবারের বৈঠকে বাংলা লোকাল ট্রেন চালানো নিয়ে কিছু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল রেল রাজ্য। কালী পূজার পর থেকেই ২৫ শতাংশ রেল ৫০ শতাংশ যাত্রী নিয়ে রেল চলবে। সাধারণত একটি ট্রেনে ১২০০ জন যাত্রীর জায়গা থাকে। কিন্তু এরপর লোকাল ট্রেন চালু হলে করোনা সংক্রমণ এড়াতে ৬০০ জন যাত্রী নেবে ট্রেন।এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৫ ই নভেম্বর বৈঠকের স্থির করা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাজ্য সকাল-বিকেল মিলিয়ে হাওড়া ও শিয়ালদহে ২১০ টি লোকাল ট্রেন চালানো যায় নাকি জানতে চেয়েছিল রেলের কাছে। সেই প্রস্তাবে রেল সম্মতি জানিয়েছে। এছাড়াও কিভাবে ট্রেনের টাইম টেবিল প্রস্তুত করা হবে তাও জানতে চেয়েছে রাজ্য। তবে রেলের প্রাথমিক বৈঠকে বোঝা যাচ্ছে সব লোকাল ট্রেন গ্যালোপিং হবে। কোন স্টেশনে যাত্রী সংখ্যা বেশি তার সমীক্ষা করে রেল ট্রেনের সময়সূচী তৈরি করবে বলে জানা গেছে। এরপর বৃহস্পতিবার রেল রাজ্যের চূড়ান্ত বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026