বিনোদন

খোলা পিঠে স্পষ্ট ট্যাটু, ভাইরাল হলেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সোশ্যাল মিডিয়ায় নিজের পুজো ফটোশুটের ফটো শেয়ার করলেন। প্রিয়াঙ্কা তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। ছবিতে প্রিয়াঙ্কার পরনে রয়েছে নীল রঙের শাড়ি ও ডিজাইনার ব্লাউজ। ব্লাউজটা হলো ক্রপ ব্লাউজ। পিঠের একদিকে উঁকি দিচ্ছে ট্যাটু। প্রিয়াঙ্কাকে এই সাজে রহস্যময়ী সুন্দরী লেগেছে।

থিয়েটার থেকে উঠে আসা মেয়ে প্রিয়াঙ্কা টলিউডে পা রাখেন রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘চিরদিনই তুমি যে আমার ‘-এর মাধ্যমে। এই ফিল্মে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছিলেন রাহুল। ফিল্মটি সুপারহিট হয়। রাজের প্রথম ফিল্ম ছিল এটি। এই ফিল্মের মাধ্যমে রাজ চক্রবর্তী পরিচালক হিসাবে টলিউড ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত হন। ‘চিরদিনই তুমি যে আমার’ ফিল্মের মাধ্যমে রাহুল ও প্রিয়াঙ্কা জুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। হাতে আসতে থাকে ভালো ফিল্মের অফার। ফিল্মে অভিনয় করার আগে থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের সম্পর্ক ছিল। পরে তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর রাহুল নিজের কেরিয়ারের পথে এগিয়ে গেলেও প্রিয়াঙ্কা ব্যস্ত হয়ে পড়েন ঘরকন্না নিয়ে। এরপর জন্ম হয় রাহুল ও প্রিয়াঙ্কার একমাত্র পুত্রসন্তান সহজের। সহজের জন্মের পর থেকেই রাহুল ও প্রিয়াঙ্কার দূরত্ব তৈরি হতে শুরু করে। রাহুল প্রিয়াঙ্কাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা শুরু করেন। এমনকি টেলি টাউনের এক নায়িকার সাথে পরকীয়া সম্পর্কেও জড়িয়ে পড়েন রাহুল। অশান্তি চরমে উঠলে রাহুল ও প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ছেলে সহজকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের কেরিয়ারে মন দিয়েছেন। এই কারণে নিজের যথেষ্ট ওজন কমিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা এর মধ্যেই বেশ কিছু ফিল্ম ও মিউজিক অ্যালবাম করে ফেলেছেন। এই বছর দুর্গাপূজার থিম সঙ ‘দুগ্গা এলো’ মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এই মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে বেশ কিছু অ্যাড ও ওয়েব সিরিজের কাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026