রাজ্য

বিনয় বনাম বিমল! পাহাড় রাজনীতির রাশ কার হাতে থাকবে?

পাহাড় রাজনীতিতে আবার নয়া মোড় এসেছে বিনয় বিমল দ্বন্দ্বকে কেন্দ্র করে। ঠিক ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুং ৩ বছরের অজ্ঞাতবাস কাটিয়ে পাহাড় রাজনীতিতে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। অন্যদিকে বিনয় তামাং, অনীত থাপারা পাহাড় রাজনীতি থেকে এক চুল জমিও ছাড়বে না। এই নিয়ে বিনয় তামাং গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেন।

বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনে যে চাপা উত্তেজনা তৈরী হয়েছিল বিনয় তামাং শিবিরে, মঙ্গলবার নবান্নের বৈঠকে তার অনেকটাই সামাল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিনয় তামাং এর অনেকগুলো দাবি মেনে নিয়েছেন। এর ফলে পাহাড় রাজনীতিতে বিনয়দের জমি অনেকটা শক্ত হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং বিনয় অনীত ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং জিটিএ র প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত। প্রায় ৫০ মিনিট বৈঠক হয় তাদের মধ্যে।

বৈঠকের পর বিনয় সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বিদ্রূপের সুরে বিমলকে আক্রমণ করে জানান, ‘কে বিমল গুরুং? আমাদের সিলেবাসে ওই নামটাই নেই!’ তিনি আরো বলেন, বিমলের নামে ১৬০ টি মামলা আছে। কোর্ট তাকে অপরাধী বলে। তিনি বিমল গুরুংকে পাহাড় রাজনীতির ক্লোজড চ্যাপ্টার বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, প্রত্যাবর্তনের পর গুরুং বলেছেন তিনি মমতা সরকারের নেতৃত্বে পাহাড় জয় করবেন। তারপর থেকেই দফায় দফায় পাহাড়ে মিছিল করছে তামাং সমর্থকরা। এদিনও তামাং যখন নব্বানে বৈঠক করছেন, তখন দার্জিলিংয়ে গুরুং-গো-ব্যাক স্লোগানে দিয়েছেন জিটিএ সমর্থকদের একাংশ। ভোটের মুখে পাহাড় রাজনীতি এখন যথেষ্ট সরগরম। আসলে পুরোটাই ক্ষমতা দখলের লড়াই। পাহাড় রাজনীতির রাশ কার হাতে থাকবে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026