রাজ্য

আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেনে নিন তার কর্মসূচি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজকে বাংলা সফরে আসার কথা। তিনি আজ রাতের মধ্যেই কলকাতায় এসে পরবেন। তারপর কলকাতায় এসে রাজারহাট নিউটাউনের একটি হোটেলে থাকবেন বলে জানা গিয়েছে। আবার কাল অর্থাৎ ৫ নভেম্বর সকালে তিনি হেলিকপ্টারে চড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। জানা গিয়েছে এইবারের বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি ঠাসা। তিনি এই সফরে যেমন বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ২০২১ ভোট নিয়ে আলোচনা করবেন ঠিক তেমন তিনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে তাদের সমস্যার ব্যাপার নিয়ে কথা বলবে বলে জানা গিয়েছে।

প্রথমে ঠিক ছিল অমিত শাহ সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে বাঁকুড়া রবীন্দ্রভবনে বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ভোটের জন্য বৈঠক করবেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি কর্মসূচি পরিবর্তন করে আজ রাতে কলকাতায় আসছেন। আজ বুধবার রাতে কলকাতা পৌঁছে রাজারহাটের হোটেলে তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন প্রমুখদের সাথে বৈঠক করতে পারেন।

কাল,নভেম্বর ৫ তারিখে তিনি বর্ধমান ও মেদিনীপুর জোনে বৈঠকে যাবেন। সেখানে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামের নেতাদের উপস্থিত থাকার কথা। বৈঠক করে তিনি আবার নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন। এছাড়াও ৬ তারিখ কলকাতায় ফিরে কাজ শেষ হয়ে গেলে তার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার কথা। সেখান থেকে তিনি যাবেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। তারপর তার একজন উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনাও আছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই অবশ্য অমিত শাহ দিল্লি ফিরে যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026