মহারাষ্ট্র অক্সিজেন না থাকার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই একই অবস্থায় রাজ্যের নাশিক শহরে অক্সিজেন ট্যাংকার লিক হওয়ার ঘটনা সামনে এলো। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে ভেন্টিলেটরে থাকা অবস্থায়।
নাসিকের জাকির হোসেন হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। অক্সিজেন ট্যাংকার হঠাৎ করে লিক হয়ে যাবার কারণে সারা হাসপাতলে ধোঁয়া হয়ে যায়। হাসপাতালে আধিকারিকরা তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করেন। নাসিকের দমকল বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
করোনাভাইরাস পরিস্থিতি দিন প্রতিদিন খারাপ হয়ে চলেছে, এবং এই অবস্থায় বহু মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকার অনুরোধ করেছে, যেন প্রতিটি রাজ্যে আকাশপথে অক্সিজেন সাপ্লাই করা যায়, যাতে প্রতিটি রোগী সময়মতো অক্সিজেন পেতে পারেন এবং তাদের জীবন বাঁচানো যায়।
এই ঘটনার পরবর্তীতে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, জাকির হোসেন হাসপাতলে অক্সিজেন লিক হয়ে যাওয়ার কারণে ভেন্টিলেটরে থাকা রোগীদের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে, এই কারণে তাদের মৃত্যু হয়েছে। নাসিকের মিউনিসিপাল কমিশনার কৈলাস শিন্ডে জানিয়েছেন, লিকেজ এরপরে সাপ্লাই প্লান্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা জরুরি অবস্থায় ছিলেন তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন ডাক্তাররা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…