বিশ্ববাজারে পাশাপাশি এবারে ভারতীয় বাজারে কিছুটা দাম বৃদ্ধি হল সোনার। ভারতীয় এমসিএক্স সূচকে বর্তমানে কলকাতার সোনার দাম প্রতি গ্রামে ৪,৬৯৯ টাকা (২২ ক্যারেট)। এই দাম গতকাল ছিল ৪,৬৮০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে আজকে সোনা দামি হয়েছে ১৯ টাকা। একইভাবে কিছু টা দামি হয়েছে রূপো। প্রতি গ্রামে রুপো দামি হয়েছে ২০ পয়সা করে। অর্থাৎ, বর্তমানে কলকাতায় রুপোর এক গ্রামের দাম ৬৮.৮০ টাকা।
বর্তমানে কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪,৯৬৯ টাকা। এই দাম গতকাল ছিল ৪,৯৫০ টাকা। ৮ গ্রামে দাম ৩৯,৭৫২ টাকা। ১০ গ্রামের দাম ৪৯,৬৯০ টাকা। এবং ১০০ গ্রামের দাম ৪,৯৬,৯০০ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪,৬৯৯ টাকা। ৮ গ্রামের দাম ৩৭,৫৯২ টাকা। ১০ গ্রামের দাম ৪৬,৯৯০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৪,৬৯,৯০০ টাকা। তবে গত বছর আগস্ট মাসে সোনার সর্বোচ্চ দাম রেকর্ড হয়েছিল ১০ গ্রামে ৫৬,২০০ টাকা। সেই নিরিখে দেখতে গেলে এখনো সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬,৫০০ টাকা সস্তায় বিকোচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…