নিউজ

সিঙ্ঘু সীমান্তে আক্রান্ত পুলিশ, তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা, ধৃত যুবক

নয়াদিল্লি: সিঙ্ঘু সীমান্তে পুলিশকে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টায় ধৃত ২২ বছরের এক যুবক। ধৃতের নাম রণজিৎ সিং (Ranjit Singh)। পাঞ্জাবের (Punjab) বাসিন্দা রণজিতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গতকাল, শুক্রবার (Friday) সকাল থেকেই উত্তপ্ত ছিল সিঙ্ঘু সীমান্ত এলাকা। আশেপাশের এলাকা থেকে প্রায় ২০০ জন এসে প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময়ে দু পক্ষের মধ্যে একপ্রকার সংঘর্ষ বেধে যায়। পরে সেটা থামাতে গেলেই আক্রান্ত হয়ে হয় পুলিশকে। এখনও পর্যন্ত যা খবর, ঘটনায় জড়িত থাকার জন্য ৪৪জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

লালকেল্লায় হিংসার পর থেকেই দিল্লি ও হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে রাস্তা আটকে বিক্ষোভের ফলে প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আগে তারা কৃষকদের স্বার্থে সেই সমস্যা মেনে নিয়েছিলেন। কিন্তু লালকেল্লায় হিংসার পর তারা আর কোনও মতেই কৃষকদের রাস্তা আটকে রেখে দিতে রাজি নন। ফলে স্থানীয়রা গিয়ে প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেছেন।

শুক্রবার ঘটনা অন্য দিকে মোড় নেয়। অভিযোগ, দু পক্ষই একে অপরের দিকে পাথর ছুড়তে থাকে। পুলিশ কোনওমতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।  অভিযোগ, সেই সময়ে রণজিৎ সিং নামে এক যুবক প্রকাশ্যে পুলিশের উপর তরোয়াল দিয়ে  হামলা চালাতে আসে। সেখানে আহত হয় কমপক্ষে ৬ জন পুলিশ কর্মী। ওই যুবককে গ্রেফতারও করা হয়। পরে ওই ঘটনায় জড়িত থাকার অপরাধে মোট ৪৪জনকে গ্রেফতার করা হয়।

এমনিতে লালকেল্লার হিংসার পরেই কড়া হচ্ছে পুলিশ। প্রত্যেকটি সীমান্ত এলাকায় যেখানে প্রতিবাদী কৃষকরা রয়েছেন, সেখানে প্রচুর সংখ্যক আধা সামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজনের নামে অভিযোগও দায়ের হয়েছে। অন্যদিকে লালকেল্লায় বিশৃঙ্খলার জেরে বেশ কয়েকটি সংগঠন কৃষক আন্দোলন থেকে সরেও গিয়েছে। যদিও কৃষক আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে এখনও নিজের অবস্থানে অনড় কৃষক নেতা রাকেশ টিকাইত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026