নিউজ

দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই সন্দেহভাজন

নয়াদিল্লি: প্রথমে নোট, এবার আরও নতুন তথ্য উঠে এল। দিল্লি পুলিসের (Delhi Police) স্পেশাল সেল এলাকার একটি সিসিটিভির (CCTV) ফুটেজ থেকে ২ জনের সন্ধান পেয়েছে। গতকাল, শুক্রবার (Friday) বিস্ফোরণের পরই একটি গাড়ি থেকে তাদের বিস্ফোরণস্থলে নামতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নেমে বিস্ফোরণস্থলের দিকে তাদের এগিয়ে যেতেও দেখা গিয়েছে। সূত্রের খবর, ওই গাড়িটিকে চিহ্নিত করতে পেরেছে দিল্লি পুলিস। ওই গাড়ির চালকের সঙ্গে যোগাযাগও করা হয়েছে।

তাকে জেরা করে দুই আরোহীর স্কেচ আঁকা হচ্ছে। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনের রাস্তায় বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বিস্ফোরণস্থলের আসপাশে মিলেছে একটি চিঠি ও একটি পোড়া স্কার্ফ। এবার এলাকার সিসিটিভি-র ফুটেজ থেকে মিলল দুই সন্দেহভাজনের সন্ধান। উল্লেখ, বিস্ফোরণস্থল থেকে একটি খাম ও চিঠি পাওয়া গিয়েছে। বিস্ফোরণস্থল থেকে ১২ গজ দূরে ওই খামটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিস সূত্রে খবর, ওই চিঠিটি লেখা হয়েছিল ইজরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে। পুলিস ওই চিঠির ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করার চেষ্টা হচ্ছে। চিঠিতে লেখা হয়েছে ওই বিস্ফোরণ একটি ট্রেলার মাত্র । অনেককিছু এখনও বাকী। পুলিস সূত্রে আরও জানা গিযেছে, বিস্ফোরণে অ্যামনিয়াম নাইট্রেট ব্যবহারের প্রমাণ মিলিছে। বিশেষজ্ঞদের ধারনা, বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার করা হলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারতো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026