গুজরাট: ১২ বছরের এক কিশোরের লাশ। সেই তদন্তে নেমে এসে কার্যত চোখ কপালে উঠল তদন্তকারীদের। কারণ, খুনীর বয়স ১৩ বছর। মর্মান্তিক এই ঘটনায় হতবাক সকলে। কয়েকদিন আগে সুরাটে (Surat) এক ১২ বছরের কিশোরের দেহ উদ্ধার হয়। তারপরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ (Police) ঘটনাস্থলে গিয়ে দেহের পাশ থেকে একটি শক্ত কাঠ উদ্ধার করে।
মাত্র ১২ বছরের একটি শিশুকে কে খুন করতে পারে। এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পুলিশের মনে। পরে তদন্ত করতেই পুলিশের হাতে আসে আসল রহস্য। পুলিশ জানতে পেরেছে, ১২বছরের কিশোরের খুন ১৩ বছরের অপর এক কিশোর করেছে। ১২ বছরের ওই কিশোরটির সঙ্গে ৮ বছরের এক শিশুর কথা কাটাকাটি হয়েছিল। সেখানে অশালীন ভাষা প্রয়োগও করা হয়।
এর প্রতিশোধ নিতেই ৮ বছরের শিশুটির দাদা ১২ বছরের ওই কিশোরের মাথায় কাঠ দিয়ে আঘাত করে। ঘটনার পরেই শোকের ছায়া গ্রাস করেছে গোটা এলাকায় ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…