দেশ

Ram mandir holiday: ২২শে জানুয়ারি সোমবার এই রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন পুরো তালিকা

অযোধ্যায় ২২শে জানুয়ারি রাম মন্দিরের অভিষেক সমারোহের সমস্ত প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই উপলক্ষে ভারতের বেশ কয়েকটি রাজ্য ড্রাই ডে এবং সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে। ২২ শে জানুয়ারি তারিখে ভারতের বেশ কয়েকটি রাজ্যে সরকারি ছুটি থাকতে চলেছে এবং সেই ব্যাপারে ইতিমধ্যেই সেই রাজ্যের সরকার গুলি জানিয়ে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যগুলি সোমবার দিন বন্ধ থাকবে এবং কোন রাজ্যে জারি করা হয়েছে? কিরকম নির্দেশিকা।

উত্তর প্রদেশ

রাম মন্দিরের ব্যাপারে কথা হচ্ছে আর উত্তরপ্রদেশে নাম আসবেনা সেরকমটা তো হতেই পারে না। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ২২ শে জানুয়ারি তারিখে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনৌ ইউনিভার্সিটি ২২শে জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করেছে। রাম মন্দিরে ভগবান রামের মূর্তি পবিত্র করার জন্য উত্তরপ্রদেশে ২২শে জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সারা রাজ্যের সরকারি অফিস এবং ব্যাংক বন্ধ থাকবে। Sbi, pnb, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা ছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাংক, এক্সিস ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাংকের মতো সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলি বন্ধ থাকবে বাইশে জানুয়ারি।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দিনটিকে উৎসব হিসেবে উদযাপন করার জন্য বাইশে জানুয়ারি তারিখে মধ্যপ্রদেশের প্রত্যেকটি স্কুলে ছুটি ঘোষণা করেছেন। এছাড়াও এই তারিখে মধ্যপ্রদেশের সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।।

গোয়া

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের উপলক্ষে গোয়া সরকার ২২শে জানুয়ারি সরকারি অফিস এবং স্কুল ছুটি রাখার ঘোষণা করেছে।

ছত্রিশগড়

অযোধ্যার রাম মন্দিরে নতুন মূর্তির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ছত্রিশগড় সরকার রাজ্যের সমস্ত সরকারি স্কুল এবং কলেজে ২২শে জানুয়ারি ছুটি ঘোষণা করেছে।

হরিয়ানা

হরিয়ানা সরকারও ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে স্কুল বন্ধ করার ঘোষণা করেছে। এছাড়াও এই অভিষেক অনুষ্ঠানের দিন রাজ্যে কোথাও মদের দোকান খোলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026