বিনোদন

Ram Mandir: এই ১০ তারকা এখনও রাম মন্দিরের আমন্ত্রণ পাননি, তালিকায় রয়েছেন অনেক সুপারস্টার

বর্তমানে অযোধ্যার রামমন্দির নিয়ে তৈরি হয়েছে দেশ জুড়ে উচ্ছ্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী 22 শে জানুয়ারি উদ্বোধন করতে চলেছেন এই মন্দির। বঙ্গ বিজেপির তরফে বাঙালি পরিবারে বিলি হচ্ছে রামমন্দিরের ছবি ও প্রসাদ। ইতিমধ্যেই তৈরি হয়েছে রামমন্দিরের 22 শে জানুয়ারির পুজোয় আমন্ত্রিতদের তালিকা। রীতিমত ভিআইপি তালিকায় রয়েছেন বলিউডের তাবড় সেলিব্রিটি। কিন্তু কয়েকজন সেলিব্রিটির নাম এই তালিকায় ‘মিসিং’। তথাকথিত মিসিং সেলিব্রিটিরা প্রকৃতপক্ষে বোধহয় ‘অতি ধর্মসহিষ্ণুতা’-র শিকার।

এই তালিকায় প্রথমেই রয়েছে শাহরুখ খান (Shahrukh Khan)-এর নাম। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) 22 শে জানুয়ারি অযোধ্যার বুকে আমন্ত্রিত থাকলেও ইনভাইট করা হয়নি কিং খানকে। এটা কি কর্ডেলিয়া রেভ কেসের জের? প্রশ্নের উত্তর মেলেনি।

আমন্ত্রণ পাননি সলমান খান (Salman Khan)-ও। বলিউডের টাইগারের মা সলমা খান (Salma Khan) বিয়ের আগে হিন্দু ছিলেন। তবে প্রযোজক-পরিচালক সেলিম খান (Salim Khan)-কে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। খান পরিবারে পরধর্মসহিষ্ণুতার নজির থাকলেও নিজের জন্মভূমিতে ব্রাত্য রইলেন সলমান।

আমন্ত্রিত নন আমির খান (Ami Khan)। তিনি দুই বার বিয়ে করেছেন। আমিরের প্রথম স্ত্রী রীনা (Reena) ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) হিন্দু। কিন্তু অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানে ধর্ম বড় হয়ে উঠল, মানবিকতা নয়।

আমন্ত্রণ পাননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কারণ পুরোপুরি অজানা। পাশাপাশি আমন্ত্রিত নন তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)-ও।

আমন্ত্রিতের তালিকায় এখনও অবধি নাম নেই করণ জোহর (Karan Johar)। অথচ বলিউডের স্তম্ভ তিনি।

দেখা যাবে না ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-ও। ভারতকে ভালোবেসে রয়ে গিয়েছেন তিনি। কিন্তু পেলেন না প্রাপ্য সম্মান।

আমন্ত্রিত নন সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ভারতের মাটিতে ব্রাত্য রইলেন পতৌদির নবাবের বর্তমান প্রজন্ম।

এখনও অবধি তালিকায় নাম নেই সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-র। ভারতীয় রাজনীতিতে তাঁর পিতা সুনীল দত্ত (Sunil Dutt)-র অবদান অনস্বীকার্য। কিন্তু তাঁর পুত্রকে জানানো হল না আমন্ত্রণ।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026