Pan Card হারিয়ে গেলে কিভাবে আবেদন করবেন, জেনে নিন পুরো পদ্ধতি

প্যান কার্ড বা পার্মানেন্ট একাউন্ট নম্বর কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইডেন্টিফিকেশন কার্ড। এই কার্ড হলো আদতে একটি দশ সংখ্যার আলফা নিউমেরিক কার্ড, যেটি ভারতে ট্যাক্স এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হতে পারে। এই কার্ড জারি করে থাকে ভারতের আয়কর দপ্তর। যদি কোন ভাবে এই কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে এই কার্ডের জন্য অনলাইনে কিংবা অফলাইনে ডুপ্লিকেট আবেদন করা যায়। চলুন তাহলে আজ সেটাই দেখে নেওয়া যাক কিভাবে আপনি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

১. অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে TIN-NSDL ওয়েবসাইটে যান এবং সেখানে হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনে ট্যাপ করুন।

২. এরপর এপ্লাই ফর প্যান কার্ড বিকল্পটিতে ক্লিক করে যে নতুন উইন্ডো খুলবে সেখানে রি প্রিন্ট ফর প্যান কার্ড বিকল্পে ক্লিক করুন

৩. মাথায় রাখতে হবে আপনার কিন্তু প্যান নম্বর মনে রাখতেই হবে। এবার যে নতুন উইন্ডো খুলবে সেখানে প্যান নম্বর আধার নম্বর এবং জন্মতারিখ লিখুন। তারপর চেকবক্সে ক্লিক করে প্রোসিড বাটনে ক্লিক করুন।

৪. এরপর আপনাকে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি লিখতে হবে। তারপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। নির্দিষ্ট জায়গায় আপনাকে ওটিপি লিখতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৫. এরপরে যে নতুন উইন্ডো খুলবে সেখানে আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। আপনার ছবি আপলোড করতে হবে এবং আপনার কার্ডের জন্য ফি প্রদান করতে হবে। সবশেষে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার আবেদনের একটি অনুলিপি পেয়ে যাবেন। এখানে যে নম্বরটি থাকবে সেটি ব্যবহার করে আপনি আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন। এছাড়াও আপনি জানতে পারেন আপনার কার্ড ঠিক ঠাক ভাবে তৈরি হয়েছে নাকি হয়নি।

অন্যদিকে যদি আপনি অফলাইনে, এজন্য আবেদন করতে চান তাহলে আপনাকে প্যান পরিষেবা কেন্দ্রে গিয়ে, নির্দিষ্ট ফরম ফিলাপ করে আপনাকে এই কাজটা করতে হবে। এর জন্য আবেদন ফি ১১০ টাকা। এই আবেদন ফি আপনি জমা করতে পারেন ডিমান্ড ড্রাফট, চেক অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি এবং ঠিকানা প্রমাণপত্র লাগবে এই কাজের জন্য। ডুপ্লিকেট প্যান কার্ড পেতে হলে আপনাকে ন্যূনতম ১৫ থেকে ২০ দিনের জন্য অপেক্ষা করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026