অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ‘শচীন’ মিতালি রাজ। আজ নিজেই টুইট বার্তার মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করেছেন মিতালি রাজ। ১৯৯৯ সালে ভারতীয় জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মিতালি রাজের। এরপর থেকে তিনি একের পর এক সোনালী অধ্যায় দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। অবশেষে দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মিতালি রাজ।
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ভারতীয় জার্সি গায়ে একের পর এক ইতিহাসের সাক্ষী থেকেছেন তিনি। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিদায় এক বড় আঘাত হেনেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য। চলতি বছর তার নেতৃত্বে বিশ্বকাপ খেলেছে ভারত। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হওয়ার পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি ভারতীয় মহিলা দল। তবে ওই ম্যাচে ৬৮ রানের চকচকে ইনিংস খেলেছিলেন মিতালি রাজ।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক রান সংগ্রহ করেছেন তিনি। আর এই জন্য তাকে মহিলা ক্রিকেট দলের শচীন টেন্ডুলকার আখ্যায়িত করা হয়েছে। অবসরের আগে পর্যন্ত ২৩২ ওডিআই ম্যাচে মিতালির দখলে রয়েছে ৭৮০৫ রান। ৫০.৬৪ গড়ে সাত সেঞ্চুরি এবং ৬৪ অর্ধ শতরান হাঁকিয়েছেন তিনি। তাছাড়া ১২টি টেস্ট ম্যাচে মিতালির নামের পাশে ৬৯৯ রান। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষ মহারথী হয়ে উঠেছিলেন তিনি। ব্যাট হাতে ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে মিতালি করেছেন ২৩৬৪ রান!
আজ অবসর বার্তায় লিখেছেন, “বছরের পর বছর ধরে আপনাদের সমস্ত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ! আপনাদের আশীর্বাদ এবং সমর্থনে আমি আমার ২য় ইনিংসের জন্য অপেক্ষা করছি।” আন্তর্জাতিক ক্রিকেট থেকে মিতালি রাজের অবসরের সাথে সাথে ভারতের মহিলা ক্রিকেট দলের একটি স্বর্ণ যুগের সমাপ্তি ঘটল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…