সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘কাটোরে কাটোরে’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৪ বছর আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি কেশরী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং গেয়েছেন। অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান এটি। চারবছর আগে শেয়ার হলেও বর্তমানে এই ভিডিওটির সূত্র ধরে চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি। এই ভিডিওতে এই দুই তারকাকে একাধিকবার চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, চূড়ান্ত ঘনিষ্ঠভাবেও।
ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারও। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন ১৬ লাখের বেশি মানুষ। ৪ বছর পার হয়ে গেলেও এই ভিডিও এবং এই গানের জনপ্রিয়তা ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও। সকলের জন্য এই ভিডিওটি রইল আবারো, দেখে নিন।
রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…
IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…
একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…