নিজের অসুস্থ বাবাকে লিভার দান করলেন যুবক, কুর্নিশ এই তামিল পরিচালককে
শ্রেয়া চ্যাটার্জি – অসুস্থ বাবা মাকে সেবা করতে অনেক সন্তানদেরই দেখা যায়, আবার অনেকেই বৃদ্ধ বয়সে বাবা মার উপর অত্যাচার করছে এমন ছবিও সমাজে বিরল নয়। তবে অসুস্থ বাবাকে লিভার দিয়ে সাহায্য করলেন ২৩ বছরের এক তামিল পরিচালক আধিন ওল্লুর। তিনি লিখেছেন, “আমি হল ভীষণ ভাগ্যবান যে, একটা সুযোগ পেয়েছি নিজের বাবাকে লিভার দান করতে। ১৮ই মে অপারেশন হবে। আমরা দুজনেই এখন একদম ভালো আছি। আজকে আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। বাবাকে খুব তাড়াতাড়ি ছাড়া হবে। ধন্যবাদ, আমার ভালোবাসার বন্ধুদের যারা আমার জন্য প্রার্থনা করেছিল। শুধু তাই নয়, কালিকট এর হাসপাতাল এর চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদেরও আমার ধন্যবাদ।”
অধীন সাধারণত শর্ট ফিল্ম এর পরিচালক। এই শর্ট ফিল্ম করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সে তো তার ক্যারিয়ারের দিক উজ্জ্বল করেছে, কিন্তু বাবাকে লিভার দান করে সে যে বড় মানসিকতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। মাত্র ২৩ বছরের যুবক হয়ে তিনি যে কাজটি করেছেন তা সমাজের যুব সম্প্রদায়ের কাছে সত্যিই আদর্শ হয়ে থাকবে।
এই বয়সের ছেলে, মেয়েরা যে মা-বাবার প্রতি এতটাও যত্নশীল হতে পারে, তা সত্যি না দেখে বিশ্বাস করা যায় না। অনেক সময় সন্তানদের দ্বারা অত্যাচারিত মা-বাবাকেও সমাজে দেখা যায়। যা সত্যিই খুব কষ্টকর। বাবা-মা এক সময় নিজেদের জীবনকে তুচ্ছ করে সন্তানকে বড় করে, তারপরে সন্তান যদি তাদের উপরে অত্যাচার করে, সে কষ্ট বড় কষ্টের। কিন্তু ২৩ বছরের যুবক হয়ে তামিল পরিচালক যা করলেন তার জন্য তাকে কুর্নিশ জানাতে হয়। যুব সম্প্রদায়ের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…