নিউজ

‘করোনা যোদ্ধারা অপরাজেয়’, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

করোনা ভাইরাসের সাথে লড়াই করছে দেশ। এই অবস্থায় আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। এই দফার লকডাউনে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে। দেশের মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর জন্য স্বাস্থ্যকর্মীরা লড়ছেন সামনে থেকে। আজ তাদের প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস হলো অদৃশ্য শত্রূ, কিন্তু মারণ এই ভাইরাসের সাথে যারা লড়াই করছে তারা অপরাজেয়। স্বাস্থ্যকর্মীদের উপর কোনোরকম হামলা বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর রজত জয়ন্তী উপলক্ষে একটি ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই কথা বলেন। মোদী বলেন, “দেশ করোনার সাথে লড়ছে। কিন্তু আমাদের করোনা সামনে থেকে লড়াই করছেন। কঠোর পরিশ্রম করছেন করোনা যোদ্ধারা। ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। এরকম যারা করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়ছে তাদের উপর কোনো হামলা বরদাস্ত করা হবে না। যারা হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৫,৩০০ জনের। এই অবস্থায় দেশ জুড়ে জারি হচ্ছে পঞ্চম দফার লকডাউন। যে লকডাউনে অধিকাংশ ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক, নার্সদের উপর আক্রমণের খবর সামনে এসেছে বার বার। সেই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026