কলকাতা

Cyclone Yaas: ‘যশ’-এর প্রভাবে বন্ধ ২৪ ঘন্টা বিমান পরিষেবা, চূড়ান্ত প্রস্তুতি কলকাতা বিমানবন্দরে

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে নয়া আতঙ্ক যশ ঘূর্ণিঝড়। সকাল ৫ টার মৌসম ভবন রিপোর্ট অনুযায়ী এই ঝড় দীঘা থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে। ঝড়টি সরাসরি কলকাতাতে আঘাত না হানলেও, ঝড়ের প্রভাব অনুভূত হবে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। আর সেই আশঙ্কাতেই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কলকাতা পৌরসভা এবং রাজ্য প্রশাসন। এমনকি আমফানের বিপর্যয়ের কথা মাথায় রেখে কোনরকম ভুল করতে চায় না কোন কর্তৃপক্ষ। তাই গতবছর আমফানের জলমগ্ন এয়ারপোর্টের কথা মনে করে যশ মোকাবিলায় আগে থাকতেই প্রস্তুতি নেয়া শুরু করেছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল অর্থাৎ সোমবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসে যৌথভাবে বৈঠক হয়। সেই বৈঠকে কলকাতা বিমানবন্দরকে বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপের কথা আলোচনায় উঠে আসে। জানা গিয়েছে বুধবার ভোর ৫ টা থেকে কলকাতা বিমানবন্দরে ২৪ ঘন্টা বিমান পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া বিমানবন্দরে যে সমস্ত অস্থায়ী ব্যারিকেড আছে তা ফাঁকা জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। যে সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে পার্কিং করা আছে তাদের চাকার সঙ্গে আঁটসাঁটভাবে দড়ি বেঁধে দেওয়া হবে। এর ফলে প্রবল বেগে ঝড় বইলেও বিমান ও বিমানবন্দরের কোন ক্ষতি হবে না। এছাড়া বিমানবন্দরের যে সমস্ত উঁচু বাতিস্তম্ভ আছে তা থেকে আলো নামিয়ে ফেলা হবে। প্রত্যেক গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা মোতায়েন থাকবেন। যাদের ছুটি নেওয়ার আবেদনপত্র ছিল তা বাতিল করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরে জরুরী পরিষেবার সাথে নিযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুপুরে বালেশ্বর ও পারাদ্বীপের মাঝে এই ঝড় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই আগামীকাল অর্থাৎ বুধবারের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাল সর্তকতা জারি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026