বিনোদন

‘রাজা ও মাম্পি’র প্রেমকাহিনীতে বিরহের ছোঁয়া! টানটান পর্বে দর্শকের মনে নানান প্রশ্ন

সন্ধ্যা সাড়ে ৬টা মানেই টেলিভিশিনের পর্দা খুলেই “দেশের মাটি” ধারাবাহিক দেখা চাই চাই। শিকড়ের অমোঘ টানের কথাই বলতে শুরু হয় দেশের মাটি ধারাবাহিক। এই গল্পের শুরু স্বরুপনগরের এমটি গ্রামের। এই গল্পের মূল উপজীব্য হল যৌথ পরিবারের গল্প। এই গল্পে পরিবারের সদস্যের সাথে অনেক জুটি আছে। যেমন নোয়া আর কিয়ান, রাজা আর মাম্পি, উজ্জয়িনী আর ডোডো ।

নোয়া কিয়ান নানা সংগ্রাম পেরিয়ে আজ তারা বিবাহিতা। অন্যদিকে একটা সময় মাম্পি রাজাকে ভালোবাসতো কিন্তু রাজা কোনোদিন সেই ভালোবাসা গ্রহণ করেনি। তবে নোয়া কিয়ানের বিয়ের পর এই জুটির ঝগড়াই শেষ হয়। এদের ঝগড়ার পর ভালোবাসার জোয়ার দেখা গিয়েছে। তবে এখনো মিলন হচ্ছেনা। মাম্পির বাবা মা চায়না তাঁদের মেয়ের সাথে রাজার সম্পর্ক। আর রাজা মুখার্জি বাড়ির আশ্রিত আর নিজের বংশ পরিচয় জানেনা এবং মাম্পির বাবার বিরুদ্ধে গিয়ে নিজের প্রেমিকার সাথে নতুন কোনো সম্পর্কে যেতে চাননা।

অন্য দিকে কিয়ানের বাবা মা নোয়ার থেকে আলাদা করতে নানান চক্রান্ত করই চলেছেন। নোয়ার থেকে কিয়ানকে আলাদা করতে ছেলের কাজের দোহাই দিয়ে ফের বিদেশে পাড়ি দেবে তাঁরা। সম্প্রতি স্টার জলসার নতুন প্রোমোতে দেখানো হচ্ছে, স্বরূপনগর ছেড়ে বিদেশে ফিরে যাচ্ছে কিয়ান। সেদেশে বেশ কিছু কাজ সেরে নোয়ার কাছে এদেশে ফিরবেন। এই কদিন দুরত্ব মেনে নিতে পারছেনা নোয়া। চোখে জল নোয়ার, সেই দেখে খুব তাড়াতাড়ি সে ফিরবে।

এই প্রোমোতে শুধু কিয়ান আর নোয়া নয়, ধারাবাহিকের আরো জনপ্রিয় জুটি ‘রাজ-মাম্পি’র প্রেমকাহিনীতে আসছে বিরহের ছোঁয়া। রাজাকে ছেড়ে চলে যেতে হচ্ছে মাম্পিকে। আদপে মাম্পি কিন্তু তা চায়না। সে নিজের ভালোবাসার কাছে বাঁধা থাকতে চায়। তবে রাজা নিজের সিদ্ধান্তে অনড়। সে মাম্পিকেও স্পষ্ট করে বলে দেয়, যদি সত্যি মাম্পি তাঁকে ভালোবাসে তাহলে সে যেন চলে যায়। মনের মানুষের কাছে এই কথা শুনে আর সে সেই ঘরে না থেকে ভাঙা মন নিয়ে বেরিয়ে যায়। সত্যি চলে যাবে মাম্পি এই নিয়ে দর্শকের মনে নানান প্রশ্ন।

প্রমোতে দুই বিখ্যাত জুটির প্রেমে বাধা দেখে অনেকেই বেশ চিন্তায় আছেন। সকলের মনে এখন নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সত্যি কি কিয়ান নোয়ার থেকে অনেক দূরে চলে যাবে আর রাজা মাম্পি আলাদা হয়ে যাবে। অবশ্য এর উত্তর পাওয়া যাবে দেশের মাটি ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। করোনা আবহে এখন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ থাকলেও এ সপ্তাহে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ সপ্তাহে সোম থেকে শুক্র থাকছে টানটান নতুন পর্ব।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026