শান্তিপুর গবারচরের মাঝের পাড়া গ্রামের মাধব বিশ্বাস, কৃষ্ণ মনোরঞ্জন, সম্ভু প্রতিদিনের মত গতকাল রাতেও অন্য আর পাঁচটা সাধারণ শীতের রাতের মত সারারাত নৌকাতে জেগে কাটাচ্ছিলেন মাছের অপেক্ষায়। ভেবেছিলেন আজও খালি হাতে বাড়ি ফিরতে হবে তাদের। হঠাৎই ভোর রাতে প্রচন্ড ভারী ২৫ কেজি ৪৭০ গ্রাম ওজনের কাতলা মাছ, জালে আটকা পড়ে।
আজ সকালে স্থানীয় বাজারে সাড়ে পাঁচশ টাকা কেজি দরে বিক্রি করে, খানিকটা অভাব দূর হলো ষাটোর্ধ্ব বৃদ্ধ চাষির। নৌকা, জাল, রক্ষণাবেক্ষণের খরচ, ও মাঝে মাঝে যোগান দিতে হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। এই শীতের রাতে, যখন আমরা লেপের মধ্যেও, শীত অনুভব করি, সেখানে খোলা আকাশের নিচে জলের উপর নৌকায় অপেক্ষা করেন সারারাত, ভোর হলে! জালে সামান্য যা পরে তার পাঁচ ভাগের এক ভাগ নিজেদের খেতেই লেগে যায়। এভাবেই হার না মানা এক বৃদ্ধ মৎস্যজীবীর ধৈর্যের সুফল মিলল আজ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…