খেলা

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচের দিন ঘোষণা

এই রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আই লিগের ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ। দেশজুড়ে সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইন বা সিএএ নিয়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। সেই আঁচ পড়েছে শহর কলকাতাতেও। এই পরিস্থিতিতে বড়ো ম্যাচে বিধাননগর পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই রবিবারের ম্যাচ টি বাতিল হয়ে যায়। ফেডারেশনের পক্ষ থেকে দুই প্রধান কে চিঠি দিয়ে জানানো হয় বাতিল হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের ১৯ তারিখ।

রবিবার ডার্বি না হওয়ায় একদিকে ভালোই হয়েছে দুই দলের ক্ষেত্রেই। কারণ চোটের জন্য মোহনবাগানের কলিনাস খেলতে পারতেন না রবিবারের ম্যাচে এবং নতুন বিদেশি খেলোয়াড় বাবা দিয়েরাও এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। অপরদিকে ইস্টবেঙ্গলের প্রধান অস্ত্র কোলাডার উপর রয়েছে এক ম্যাচের নির্বাসন। এই রবিবার ডার্বি ম্যাচ হলে তিনিও খেলতে পারতেন না। ১৯ তারিখের ম্যাচের আগে তার নির্বাচন উঠে যাবে তাই সুবিধা হলো ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন : কতটা শক্তিশালী ও কেমন হতে চলেছে KKR এর প্রথম একাদশ

শুধু আই লিগই নয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের জন্য রঞ্জি ট্রফি সহ আইএসএল এর ম্যাচও বাতিল হয়েছে। সেই আঁচ এবার পড়লো ঘটি-বাঙালের বড়ো লড়াই ডার্বির ওপরও। রবিবারে ডার্বি না হওয়ার জন্য হতাশ দুই দলের সমর্থকরাও। তাদেরকে অপেক্ষা করতে হবে এখনো একমাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026