গতকালই ঝাড়খণ্ডে শেষ হয়েছে পাঁচ দফার বিধানসভা নির্বাচন। তারপর থেকেই সবার নজর বুথ ফেরত সমীক্ষায়। আবার কি ফিরছেন রঘুবর সরকার? জানতে উৎসাহী জনতা ঘুরিয়ে গেছে খবরের চ্যানেল। তাতে যা আভাস এসেছে তা বিজেপির জন্য সুখকর নয়।
গেরুয়া শিবিরের ভোট ম্যানেজারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা দেখে মুখের হাসি চওড়া হচ্ছে। বুথ ফেরত সমীক্ষার ঈঙ্গিত পালাবদল একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে খ্যাত ঝাড়খণ্ডে।
একটি প্রথম সারির সংবাদসংস্থার বুথ ফেরত সমীক্ষায় ঈঙ্গিত, ঝাড়খন্ডে পালা বদল ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট পেতে চলেছেন ৪৪ টি আসন।
ম্যাজিক ফিগার ৪১-এর তিনটি বেশি আসন পেতে পারে বিজেপি বিরোধী এই জোট। অন্যদিকে গতবারের থেকে বেশ কয়েকটি আসন কমিয়ে বিজেপি পেতে পারে ২৮ টি আসন। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ও আজসুর দখলে যেতে পারে ৩ করে আসন। নির্দল ও অন্যান্য প্রার্থীরা জিততে পারেন ৩ টি আসনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…