সিএএর প্রতিবাদে পথে নামলেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়–সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই মিছিলে পা মেলাচ্ছেন। সম্পূর্ণ অরাজনৈতিক একটি মিছিল রাজপথে। শহিদ মিনার থেকে শুরু হয়ে এই মিছিল চলেছে মহাজাতি সদনের পথে। এই মিছিলের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে বিজেপির সদর দফতরে। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে মুরলীধর সেন স্ট্রিট। লালবাজারের বিশেষ টিম রয়েছে সেখানে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সাধারণ পোশাকেও রয়েছে প্রচুর পুলিশ। মোতায়েন করা হয়েছে বহু মহিলা পুলিশ।
কলকাতা পুলিশের কনট্রোল রুম থেকেও কড়া নজরদারি চালানো হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়াদের দাবি, কোনওভাবেই দেশে সিএএ লাগু করা যাবে না। তাঁদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন ভারতবর্ষের সংবিধান বিরোধী। অথচ সেই সংবিধান বিরোধী বিষয়টিকেই ক্ষমতা প্রয়োগ করে আইনে পরিণত করেছে নরেন্দ্র মোদির সরকার। এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি পড়ুয়াদের।
আন্দোলনকারীদের কথায়, যাঁদের ভোটে ক্ষমতার মসনদে বসেছে বিজেপি, এখন তাঁদের কাছ থেকেই পরিচয়পত্র দাবি করছে। এ ধরনের দ্বিচারিতা ভারতে চলে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি সরকার বিভিন্ন ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ পড়ুয়াদের।
গত কয়েকদিন ধরে সিএএ, এনআরসি নিয়ে উত্তাল গোটা দেশ। বাংলা, বিহার, কর্নাটক, উত্তরপ্রদেশ, দিল্লি–সর্বত্র বিক্ষোভের আগুনের একই তেজ। ক্রমেই ক্ষোভ বাড়ছে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে। প্রতিবাদে পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। কোনওভাবেই এই আইনকে তাঁরা কার্যকর হতে দিতে চান না। শনিবার পড়ুয়াদের মিছিলও সেই একই দাবিতে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এসআরএফটিআইয়ের পড়ুয়ারাও পা মেলাচ্ছেন মিছিলে। কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে রয়েছে বিরাট পুলিশবাহিনীও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…