সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের কঠোর সমালোচনা করেছেন তিনি। দেশে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন নাগরিকত্ব আইন ও এনআরসি প্রত্যাহার করার আর্জিও রেখেছেন তিনি। প্রয়োজনে গণভোট নেওয়ার দাবিও তুলেছেন। এরপরই সংবিধানের অপমান করেছেন এই দাবিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। আসরে নামেন খোদ রাজ্যপালও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন।
এই পরিস্থিতিতে চাপের মুখে ক্রমশ কোনঠাসা মুখ্যমন্ত্রী গণভোটের দাবি থেকে পিছু হটলেন। শুক্রবার গণভোটের দাবি থেকে সরে এসে কার্যত ঢোক গিলে জানালেন, ‘গণভোট নয়, আমি জনমত যাচাইয়ের কথা বলতে চেয়েছিলাম।’ তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানালেন, সারা দেশ থেকে প্রতিবাদের যে ঝড় উঠেছে তাতে প্রধানমন্ত্রীর উচিত এই আইন বাতিল করা। গণভোট নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…