আপনারা যারা ট্রেনে সফর করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটা বড় সুখবর কারণ ২০২৩ সালের মার্চের মধ্যে ২৫টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। একাধিক সুবিধা নিয়ে চালু করা এই ট্রেন দেশের রেল সফরের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে যার ফলে রেল ভ্রমণ আরো দ্রুত নিরাপদ এবং সহজ হবে বলে আশা করছেন অনেকে। এই নতুন ট্রেন ভারতে ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে পারে। দেশে বর্তমানে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে এবং নতুন দুটি ট্রেন তৈরি করার কাজ চলছে। তবে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই ২৭ টি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে ভারতের একাধিক রুটে।
গান্ধীনগর এবং মুম্বাই এর মধ্যে বান্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল গত ৩০ সেপ্টেম্বর। কিন্তু অক্টোবর মাসে বেশ কয়েকবার বন্দে ভারত এক্সপ্রেস গবাদি পশুর সামনে চলে আসার কারণে এই ট্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগামীকয়েক দিনের মধ্যে আরও মডিফাইড ট্রেন চালু করা হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও ভিকে ত্রিপাঠী ৫ নম্বর ট্রেনের কাজ খতিয়ে দেখবেন বলে মনে করা হচ্ছে। এই পঞ্চম ট্রেন চলবে চেন্নাই থেকে মাইসোর পর্যন্ত।
২০১৯ সালে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল এবং এটি ছিল এই ট্রেনের প্রথম প্রোটোটাইপ এবং এর নাম ছিল ট্রেন ১৮। দিল্লি থেকে বারানসি এবং কাটরা পর্যন্ত এই দুটি ট্রেন চালু করা হয়েছিল। তবে নতুন বন্দে ভারত ট্রেনে একাধিক সুবিধা রয়েছে। ফলে যাত্রীদের রেল যাত্রা আরো সুখকর হবে বলে মনে করছে ভারতীয় রেলওয়ে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…