ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে ফিক্স ডিপোজিটে পাওয়া যাবে অতিরিক্ত সুদ

বেসরকারি সেক্টরের অন্যতম বড় ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক এই মুহূর্তে তাদের মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করতে চলেছে এই বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৯ অক্টোবর থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, ২ কোটি টাকার কমের ডিপোজিটের ক্ষেত্রে এই নতুন সুদের হার কাজ করবে।

ব্যাঙ্কের প্রদত্ত তথ্য অনুসারে, সুদের হার ৭-২৯ দিনের জন্য ৩ শতাংশ, ৩০ থেকে ৬০ দিনের জন্য ৩.৫০ শতাংশ, ৬১-৯০ দিনের জন্য ৩.৭৫ শতাংশ, ৯১-১৮৪ দিনের জন্য ৪.৫০ শতাংশ, ১৮৫-২৮৯ দিনের জন্য ৫.২৫শতাংশ, ২৯০ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৫.৫০ শতাংশ করা হয়েছে।

১ বছর থেকে ১৮ মাসের কম সময়ের জন্য রিটার্ন ধরা হয়েছে ৬.১০ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের ক্ষেত্রে সুদের হার ধার্য হয়েছে ৬.১৫ শতাংশ, ২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার ঠিক করা হয়েছে ৬.২০ শতাংশ, ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬.৩৫ শতাংশ ও ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের FD-র মেয়াদের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬.২৫ শতাংশ।

আইসিআইসিআই ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এই মুহূর্তে তাদের মেয়াদী আমানতের ক্ষেত্রে সর্বনিম্ন সুদ রইল ৩ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ সুদ ৬.৩৫ শতাংশ। তার পাশাপাশি প্রবীর নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫% সুদের সুবিধায় রয়েছে। তাই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সর্বনিম্ন সুদের হার ৩.৫ শতাংশ এবং সর্বোচ্চ সুদের হার ৬.৯৫ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026