নিউজ

নিম্নচাপের জের, আগামী ৪৮ ঘন্টার জন্য রাজ্যে বড়সড় খবর দিল আবহাওয়া দফতর

স্টাফ রিপোর্টার: আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় আবার কালবৈশাখী হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। এই পুরো সপ্তাহ ধরেই আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপটিই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

মে মাসের ৪-৫ তারিখের দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতীয় উপকূলে এই ঝড়ের প্রভাব পড়বে তবে তুলনামূলক ভাবে অনেক কম। আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় বৃষ্টি হয়েছে সামান্য।

আজ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ থাকবে সারাদিন। তবে আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ২১ জেলায় কালবৈশাখীও হতে পারে। উপকূলীয় এলাকায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুরে। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026