নিউজ

মনুষ্য ধর্ম সবার উপরে, ‘হজ’ যাত্রার টাকা থেকে খাওয়াচ্ছেন গরীব মানুষকে

শ্রেয়া চ্যাটার্জি – ব্যাঙ্গালোরে একটি ফার্মে কর্মরত আব্দুররহমান গুডিনাবলি কয়েক বছর ধরেই মক্কা, মদিনায় হজ যাত্রার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন। ৫৫ বছরের এই ভদ্রলোক পরিকল্পনা করেছিলেন পরের বছর হজে যাবেন। কিন্তু এই লকডাউনের মধ্যে সাধারণ গরীব মানুষদের মধ্যে খাবার বিতরণ করে তিনি বুঝতে পারলেন, এই পথেই আল্লাহর দেখা পাওয়া যাবে।

তার বাবা একজন শ্রমিক হিসাবে কাজ করেন, আর মা বাড়িতে বিড়ি বাঁধেন। তাদের অনেক দিনের সখ ছিল হজে যাওয়ার। কিন্তু বর্তমানে এইরকম পরিস্থিতিতে যখন মানুষ খেতে পারছে না, খিদের জ্বালায় ছটফট করছে, তখন তারা সিদ্ধান্ত নেন এই হজে যাওয়ার টাকায় তারা গরীবদের খাওয়াবেন। বানতাল তালুকের গুডিনাভেলি গ্রামের ২৫ টি পরিবারের হাতে চাল এবং আরো প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন তিনি। এখনও পর্যন্ত তিনি গরীবদের জন্য প্রায় ৮০,০০০ টাকা খরচ করে ফেলেছেন।

করোনা ভাইরাস এর জন্য ভারতবর্ষে লকডাউন চলছে। নিম্নবিত্ত মানুষের অবস্থা হয়ে উঠেছে খুবই শোচনীয়। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পকেট কার্যত শূন্য। সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। যা সত্যিই প্রশংসনীয়। রাজনৈতিক নেতা, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়, শিল্পপতি এবং অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছেন সাহায্যার্থে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলার যুদ্ধে নেমে পড়েছে। জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই করোনা যুদ্ধের সৈনিক। যেভাবেই হোক এই যুদ্ধে জয়লাভ করতেই হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026