মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। তিনি আজ বলেছেন যে করোনার বিরুদ্ধে লড়াই করছেন ভারতবাসী। করোনার বিরুদ্ধে লড়াই জনগণ দ্বারা চালিত। সবার এই লড়াই দেশকে আরও শক্তিশালী করেছে। দেশবাসী সংকল্প শক্তি দেখিয়েছে। ভবিষ্যতে করোনা নিয়ে কিছু লেখা হলে ভারতের নাম উল্লেখ থাকবে বলে জানিয়েছেন মোদী।
মোদী এর সাথে সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। দেশের সব রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে তাদের এই কাজের জন্য প্রশংসা করেছেন মোদী। দেশের মানুষেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কৃষকরা তাদের ফসল দেন করছেন, কেউ বাড়িতে বসে মাস্ক তৈরী করছেন। কোয়ারেন্টিনে থেকেও শ্রমিকরা স্কুলের দেওয়ালে রং করছেন যা সত্যি প্রশংসনীয়। বহু মানুষ পিএম ফান্ডে তাদের সামর্থ্য মতো দান করছেন।
করোনা মোকাবিলায় পুলিশদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। তারা যেভাবে সারাদিন রাত দেশের জন্য কাজ করে চলেছেন, মানুষদের সাহায্য করছেন তা সদর্থক ভূমিকা পালন করেছে। দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। এদের উপর কোনোরকম আঘাত বা অভব্য আচরণ করলে কড়া শাস্তি পেতে হবে বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
সরকার ডিজিটাল প্লাটফর্ম তৈরী করেছে। এই প্লাটফর্মে অন্য পেশার ব্যক্তিরাও যুক্ত আছেন। কেন্দ্রের পক্ষ থেকে covidwarriors.gov.in নামক একটি প্লাটফর্ম তৈরী করা হয়েছে। তিনি আজ বক্তৃতায় মাস্ক পড়াকে অভ্যাসে পরিণত করতে বলেছেন। যত্রতত্র থুতু ফেলার কুঅভ্যাস বদলাতে বলেছেন মোদীজি। আজ দেশবাসীকে অক্ষয় তৃতীয়ার ও পবিত্র রামজানের শুভেচ্ছাও জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…