করোনা থেকে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা দিতে নতুন ব্যবস্থা নিলো কেরল। রোগীর সংস্পর্শে যাতে চিকিৎসা কর্মীরা না আসেন তার জন্য কেরলে হাসপাতালে নামালো হলো রোবট। এরনাকুলামের এক সরকারি হাসপাতালে কাজ করানো হচ্ছে এই রোবট। KARMI-Bot নামের এই রোবটটি এরনাকুলামের ওই সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে। আইসোলেশন ওয়ার্ডে থাকা করোনা রোগীদের খাবার দেওয়া, ওষুধ দেওয়া সমস্ত রকমের কাজই করছে সে।
KARMI-Bot নামের এই রোবটটি তৈরি করেছেন অ্যাসিমভ রোবোটিক্স নামের একটি সংস্থা। শনিবার এরনাকুলামের ওই সরকারি হাসপাতাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ওই রোবটটিকে তারা হাসপাতালের কাজে ব্যবহার করছেন। রোবটটি হাসপাতালের করোনা রোগীদের সমস্ত রকম কাজ করছে। রোগীদের খাবার দেওয়া, ওষুধ দেওয়া, কেবিনের ময়লা পরিষ্কার করা, রোগীর সঙ্গে চিকিৎসকের ভিডিও কলের ব্যবস্থা করা এরকম সমস্ত কাজই করছে। KARMI-Bot নামের ওই রোবটটি ২৫ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম বলেও জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
করোনা মোকাবিলায় সমগ্র দেশের কাছে যখন কেরল একটি উদাহরণ হয়ে উঠেছে তখন এই নতুন পদক্ষেপ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় যে পথ দেখাবে তা বলাই যায়। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬,৪৯৬। করোনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৮২৪ জনের। মারণ এই ভাইরাসের হাত থেকে সুস্থ হয়েছেন ৫,৮০৪ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…