নিউজ

লকডাউনের ফলে ৪ কোটি ভারতীয়দের হাতে থাকবে না মোবাইল ফোন : রিপোর্ট

বিশ্বজুড়ে করোনা সংক্রমণে জর্জরিত লাখ লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষিত হয়েছে অধিকাংশ দেশেই। ভিন রাজ্যে আটকে পড়েছেন অনেকেই। এই অবস্থায় পরিবার পরিজন ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখার একমাত্র উপায় হলো মোবাইল ফোন। শুধু তাই নয় বাড়িতে একঘেয়েমি কাটাতে সিনেমা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সবকিছুর জন্যেই এই মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া সরকারের আরোগ্য সেতু অ্যাপটি ব্যবহারের জন্যেও প্রয়োজন মোবাইলের।

তবে ICEA বা ইন্ডিয়ান সেলুলার এন্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন বলছে অন্যরকম কথা। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী আগামী মে মাসের শেষের দিকে প্রায় ৪ কোটি মানুষ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

কারণ, আমাদের দেশে বর্তমানে ৮৫ কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন। যার মধ্যে ০.২৫ শতাংশ মোবাইল প্রতি মাসেই খারাপ হয়৷ তাহলে খারাপ হওয়া মোবাইলের সংখ্যা হয় প্রায় ২.৫ কোটি। বন্ধ দোকানপাট, ফলে সারানো সম্ভব হচ্ছেনা এগুলিকে। শুধু তাই নয় প্রত্যেক মাসে প্রায় ২.৫ কোটি মোবাইল বিক্রিও হয়।

এই সমস্যার সমাধান করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ICEA সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে মোবাইল ফোনকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় যুক্ত করে, অনলাইন পরিষেবার মাধ্যমে মোবাইল বিক্রির ছাড়পত্র চেয়ে আর্জি জানিয়েছে তারা। এই সমস্যাটির যদি সমাধান না হয়, তবে যোগাযোগ ব্যবস্থার ওপর খুবই খারাপ প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026