নিউজ

বালাকোটে প্রশিক্ষণ নিচ্ছে ২৭ জঙ্গি, পরিকল্পনা আছে ভারত আক্রমণের

গতবছর ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান হামলায় বালাকোটের জাইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করার পর আবার সেটি সক্রিয় হয়েছে বলে জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে। বালাকোটের ওই ঘাঁটিতে ২৭ জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে যাদের উদ্যেশ্য ভারতের উপর হামলা চালানো। জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ওই ২৭ জন জঙ্গি দিয়ে ভারতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

জানা যাচ্ছে বালাকোটের ওই শিবিরটি বর্তমানে মাওলানা মাসুদ আজহারের আত্মীয় ইউসুফ আজহারের নেতৃত্বে রয়েছে এবং বর্তমানে ভারতের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ২৭ জন সন্ত্রাসীকে সন্ত্রাস প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে। সূত্রের খবর এই ২৭ জনের মধ্যে আটজন পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের। তাদের পাঞ্জাব, পাকিস্তানের দুজন এবং আফগানিস্তানের তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছে। সর্বভারতীয় এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, এই সপ্তাহের মধ্যে ওই ২৭ জনের এই প্রশিক্ষণ শেষ হবে, তারপরে সন্ত্রাসীরা ভারতে প্রবেশের জন্য প্রস্তুত হবে।

আরও পড়ুন : ভারতের কোন উপকারে আসেনি মুসলিম সম্প্রদায়ের মানুষ : যোগী

গতবছর ১৪ ই ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের উপর জঙ্গি আক্রমণের ফলে ৪০ জন সেনা জওয়ান মারা যায়।এরই প্রতিক্রিয়া হিসাবে, ২৬ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। ঘটনায় ৩০০ এর বেশি জঙ্গি মারা যায় বলে দাবি করে সেনাবাহিনী। তবে পাকিস্তান এটি অস্বীকার করে। কিন্তু ভারত সরকার এর স্বপক্ষে প্রমাণও সরবরাহ করেছিল। ঠিক একবছর পর আবার সেই বালাকোটেই জঙ্গি প্রশিক্ষণের খবর পাওয়া গেলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026